রাজ্যের খবর

KOLKATA WEATHER: বর্ষার অপেক্ষায় দক্ষিণবঙ্গ, সপ্তাহান্তে মিলতে পারে স্বস্তি

খুব শিগগিরই দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু

Truth Of Bengal: দীর্ঘ দিন ধরেই দক্ষিণবঙ্গে দাবদাহ অব্যাহত। গরমে হাঁসফাঁস অবস্থা কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই তীব্র গরমের মাঝে মিলতে চলেছে স্বস্তির খবর(KOLKATA WEATHER)। খুব শিগগিরই দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু।

আরও পড়ুন: Assembly: জঙ্গিরা কোথায় গেল? পাক অধিকৃত কাশ্মীর দখল করার সুযোগ ছিল: মুখ্যমন্ত্রী

আবহাওয়াবিদদের মতে, এখনও পর্যন্ত মৌসুমী বায়ু উত্তরবঙ্গে থমকে রয়েছে। তবে পরিবেশ অনুকূল হলে ১৪ জুনের আশেপাশে(KOLKATA WEATHER) মৌসুমী বায়ু ঢুকে পড়তে পারে মধ্য ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে। দক্ষিণবঙ্গে তার প্রভাব পড়বে শনিবার থেকে।

এরই মাঝে হাওয়া অফিস জানাচ্ছে, বৃহস্পতিবার থেকে পশ্চিমবঙ্গে ঝড়-বৃষ্টির প্রবণতা বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের বিভিন্ন এলাকায়। ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

কলকাতাতেও বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে(KOLKATA WEATHER)। সপ্তাহান্তে বৃষ্টির দাপটে খানিকটা কমতে পারে তাপমাত্রা।

অন্যদিকে, উত্তরবঙ্গে বুধবার থেকেই বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি শুরু হতে পারে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।

আবহাওয়া দফতরের তরফে আরও জানানো হয়েছে, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরল ও মধ্য মহারাষ্ট্রেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। (KOLKATA WEATHER)সবমিলিয়ে সপ্তাহান্তে পশ্চিমবঙ্গে বৃষ্টির দাপট বাড়বে, আর এর ফলে দাবদাহ থেকে কিছুটা হলেও স্বস্তি মিলবে রাজ্যবাসীর।

Truth Of Bengal FB:https://www.facebook.com/truthofbengal

Related Articles