Road Condition: এলাকার রাস্তার হাল জানাবেন বিধায়করা, বৃহস্পতিবার থেকে ড্রপবক্স বিধানসভায়
জয় চক্রবর্তী: রাজ্যের বিভিন্ন জায়গার রাস্তার অবস্থা (Road Condition) জানতে ড্রপবক্স বসছে বিধানসভায়। বুধবার রাজ্য বিধানসভার অধিবেশনের তৃতীয় দিনের প্রথম অর্ধে রাস্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় উত্তর দিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রী পুলক রায়।
[আরও পড়ুন: KOLKATA WEATHER: বর্ষার অপেক্ষায় দক্ষিণবঙ্গ, সপ্তাহান্তে মিলতে পারে স্বস্তি]
প্রশ্ন উত্তরের মাঝেই অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় মন্ত্রীর উদ্দেশ্যে বলেন, বর্ষার সময় রাস্তা খারাপ হতেই পারে। বিধায়করা তাদের অঞ্চলের রাস্তার অবস্থা মন্ত্রীকে জানাবেন। তার জন্য একটা ড্রপবক্স করতে হবে।
FB POST: https://www.facebook.com/share/v/16MmrJYJWE/
অধ্যক্ষের বার্তার পর মন্ত্রী পুলক রায় জানিয়েছেন, বৃহস্পতিবার থেকেই বিধানসভায় থাকবে ড্রপবক্স (Road Condition)। সেখানেই রাস্তার অবস্থা জানিয়ে বিধায়করা তার বক্তব্য জানাবেন। বিধায়কদের বক্তব্য গুরুত্ব সহকারে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বিধানসভার অধিবেশনে জানিয়েছেন মন্ত্রী পুলক রায়।






