IPL 2025খেলা

চিহ্নস্বামীর পদপিষ্ট কাণ্ডে বিবৃতি পেশ আরসিবির, সমবেদনা বিরাট ও এবিডির

RCB issues statement on Chishanswamy's foot-trampling incident, Virat and ABD express condolences

Truth Of Bengal: চিহ্নস্বামীর পদপিষ্ট কাণ্ড সম্পর্কে এবার মুখ খুললেন বিরাট কোহলি সহ গোটা আরসিবি। সকলেই এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। যেভাবে আনন্দ উৎসব পরিণত হয়েছে শোকে, তা ইতিমধ্যেই এক বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে কর্নাটকের রাজনীতিতে। শাসকদল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছে বিজেপি ও জেডিএস। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন মুখ্যমন্ত্রী এম সিদ্দারামাইয়া। সরকারের তরফ থেকে আর্থিক সহায়তার কথা ঘোষণা করা হয়েছে।

ঘটনার সূত্রপাত চিহ্নস্বামীতে সেলিব্রেশন নিয়ে। প্রথমে আরসিবি জয় পাওয়ায় রোড শো হওয়ার কথা ছিল। শেষ পর্যন্ত তা বাতিল করে চিহ্নস্বামীতে অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেয় কর্ণাটক ক্রিকেট সংস্থা। পাস পর্যন্ত দেওয়া হয়। তবে স্টেডিয়ামের সামনে জড়ো হন অনেকে এবং গেট খুলতেই প্রবেশ করতে শুরু করে সকলে। পুলিশ লাঠিচার্জ করতে নামলে পালানোর চেষ্টা করেন অনেকে এবং এর জেরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১১ জনের এবং আহত হন অনেকে। সেই মুহূর্তে উপস্থিত থাকা ব্যক্তিরা দাবি করেন যে ভির অনুযায়ী পর্যাপ্ত পুলিশ ছিল না।

এবার এই দুর্ঘটনা প্রসঙ্গে নিজের বক্তব্য রাখেন বিরাট কোহলি। যদিও তিনি একা নন, দলের তরফ থেকেও বিবৃতি দেওয়া হয়। এমনকি বিরাটের প্রাক্তন সতীর্থ এবিডি পর্যন্ত দুঃখ প্রকাশ করেন। দলের বিবৃতিতে লেখা, “আমরা খুবই দুঃখিত। আমাদের কাছে গুরুত্বপূর্ণ সকলের নিরাপত্তা। পরিবারগুলির প্রতি আমাদের সমবেদনা। ঘটনার খবর পেয়েই আমরা কর্মসূচিতে পরিবর্তন আনি এবং প্রশাসনের নির্দেশ ও পরামর্শ মেনে চলি। সমর্থকদের অনুরোধ, আপনারা নিরাপদ থাকুন।”

বিরাট নিজের ইনস্টাগ্রাম দলের সেই বিবৃতি শেয়ার করে লেখেন, “বলার মতো ভাষা নেই। ভেঙে পড়েছি।” অন্যদিকে ডিভিলিয়ার্স নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, “এই ঘটনার শিকার যারা হয়েছেন, তাঁদের সকলের প্রতি আমার সমবেদনা ও প্রার্থনা।” যদিও কর্ণাটক সরকারের তরফ থেকে এই ঘটনার তদন্তের কথা জানানো হয়েছে। এবার দেখার বিষয় কি তথ্য বেরিয়ে আসে।

Related Articles