হাকিমপুর বিএসএফ চেকপোস্টে পঞ্চায়েত প্রধানের হেনস্থার প্রতিবাদে গ্রামবাসীদের বিক্ষোভ
Villagers protest against harassment by panchayat head at Hakimpur BSF checkpost
Truth of Bengal: বিএসএফের সামনেই বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ হাকিমপুরের চেকপোস্ট সীমান্ত থেকে অনেকটা দূরে। গ্রামের কয়েক হাজার মানুষ তারা প্রতি নিয়ত এখান থেকে যাতায়াত করে। আর বিএসএফের জওয়ানরা তল্লাশির নামে রীতিমতো গ্রামবাসীদের হয়রানি করে।
সন্ধ্যার পর স্থানীয় হাকিমপুর বিথারী পঞ্চায়েতের প্রধান জেসমিনা বিবি ও তার স্বামী হুমায়ুন কোবির চেকপোস্ট পার হয়ে দরকারে যাচ্ছিলেন। সেই সময় বিএসএফ জওয়ানরা তাদেরকে আটকায়। তারা নিজেদের পরিচয় দেওয়ার পরেও প্রধানের স্বামীর গাড়ি তল্লাশি করে এবং মহিলা প্রধানকে তল্লাশি করার নাম করে তাদের ক্যাম্পের মধ্যে টেনে নিয়ে যায় বলে অভিযোগ। এরপরই প্রধানের স্বামী এবং গ্রামবাসীরা একজোট হয়ে চেকপোস্টের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে।
তারা দাবি তোলে চেকপোস্ট তুলে নিয়ে সোনাই নদীর ধারে নিয়ে যেতে হবে। সাধারণ মানুষকে এভাবে হয়রানি করা যাবে না। এরপর ঘটনাস্থলে পৌঁছায় স্বরূপনগর থানার পুলিশ। গোপন সূত্রে জানা গিয়েছে। ভারত বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে সীমান্ত লাগোয়া এলাকাগুলি নজরদারি বাড়ানো হয়েছে পাশাপাশি সিসি ক্যামেরা এবং বিএসএফের সংখ্যা বহুগুণ বাড়ানো হয়েছে। এবং শিবন্ত ভর্তি গ্রামের মানুষের কথা মাথায় রেখে তাদের নিরাপত্তার জন্য এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা যায়।






