রাতে স্ট্রিট লাইট থেকে ক্যান্সার ! গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য
artificial light at night a silent trigger for cancer
Truth Of Bengal: ক্যান্সার আক্রান্তের সংখ্যা গোটা বিশ্বে ক্রমশ বাড়ছে। এখন কম বয়সিদের শরীরেও থাবা বসাচ্ছে ক্যান্সার। এই মারণরোগের কোনও নির্দিষ্ট কারণ নেই। এই আবহে ক্যান্সার নিয়ে উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য। অনেকসময় রাতে অনেকই ষ্ট্রীট লাইট বা কৃত্রিম আলোতে হাটতে ভালোবাসেন। কিন্ত গবেষণায় দাবি করা হচ্ছে, রাতের এই কৃত্রিম আলোতে শরীর দানা বাঁধছে মরণ রোগ ক্যান্সার।
গবেষণায় বলা হয়েচজে রাতে কৃত্রিম আলো নিরীহ বলে মনে হতে পারে। কিন্তু এই আলো আমজনতার শরীরে ক্যান্সারের ঝুঁকি বাড়ানো সহ মারাত্মক স্বাস্থ্যের ক্ষতি করে থাকে। ২০২১০ সালে হাইফা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইন্টারডিসিপ্লিনারি ক্রোনোবায়োলজিক্যাল রিসার্চের গবেষকদের গবেষণায় রাতের আলো এবং ক্যান্সারের মধ্যে একটি স্পষ্ট যোগসূত্র পাওয়া গেছে। কৃত্রিম আলোর জেরে ফুসফুস, স্তন, কোলোরেক্টাল এবং প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত জতে পারেন আমজনতারা।
গবেষণায় দেখা গেছে, রাতে বাইরের আলোর সংস্পর্শে আসা নারীদের স্তন ক্যান্সারের ঝুঁকি ১৪ শতাংশ বেড়ে যায়। বিজ্ঞানীরা লক্ষ করেছেন যে রাতে আলো মেলাটোনিনকে দমন করে, ইস্ট্রোজেন ক্রিয়াকলাপের একটি মডুলেটর যা গুরুত্বপূর্ণ অ্যান্টি-টিউমার প্রভাব ফেলতে পারে। তবে বর্তমান সময়ে দাঁড়িয়ে কৃত্তিম আলো খুবই গুরুত্বপূর্ণ। তাই যাতে না শরীরে মরণ রোগ বাসা যাতে না বাধতে পারে সেইদিকে বিশেষ নজর রাখার পরামর্শ দিয়েছেন বিজ্ঞানীরা।






