দেশবিনোদন

‘মাধুরী দীক্ষিত দ্বিতীয় সারির অভিনেত্রী, তার দিন শেষ’, কংগ্রেস নেতার মন্তব্যে বিতর্ক

'Madhuri Dixit is a second-rate actress, her days are over', says Congress leader's comment, controversy

Truth Of Bengal: রাজস্থানের বিরোধী দলনেতা কংগ্রেস বিধায়ক টিকারাম জুলির একটি মন্তব্যে দেশজুড়ে বিতর্ক শুরু হয়েছে। বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে নিয়ে ওই কংগ্রেস বিধায়কের মন্তব্যে ঝড় উঠেছে। আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র পুরস্কার আইফার অনুষ্ঠান নিয়ে রাজস্থান বিধানসভার ভিতরে আলোচনা চলছিল। এই আলোচনা চলাকালীন ওই কংগ্রেস বিধায়ক প্রশ্ন তোলেন এই অনুষ্ঠান আদতে রাজস্থানের কি উপকারে এসেছে।

কোন পর্যটন কেন্দ্রে গিয়েছেন তারকার? এই প্রসঙ্গে আলোচনার মধ্যেই তিনি বলেন একমাত্র শাহরুখ খান ছাড়া তো কোন বড় মাপের অভিনেতা যোগ দেননি উৎসবে। তার প্রশ্ন ছিল আইফা থেকে রাজস্থান কী লাভ পেল? বিরোধী দলনেতা টিকারাম জুলি আরও বলেন, শাহরুখ খান ছাড়া অনুষ্ঠানে যেসব তারকারা অংশগ্রহণ করেছিলেন তারা সবাই দ্বিতীয় শ্রেণীর অভিনেতা অভিনেত্রী। তখন এক বিধায়ক বলেন মাধুরী দীক্ষিতের মতন তারকা ছিলেন অনুষ্ঠানে। জবাব দে বিরোধী দল নেতা বলেন ওতো এখন দ্বিতীয় শ্রেণীর অভিনেত্রী, তার দিন শেষ।

তিনি একসময় ‘দিল’ ও ‘বেটা’র মতো ছবিতে বড় তারকা ছিলেন, কিন্তু এখন আর তা নেই। যদি অমিতাভ বচ্চন না আসেন, তাহলে বড় তারকা কে এলেন?” এই নিয়ে বিতর্ক চরমে পৌঁছায়। মাধুরীর মতন একজন তারকাকে অসম্মান করা হয়েছে এমন মন্তব্য উঠে এসেছে বিভিন্ন মহল থেকে। রাজস্থানের পর্যটনের কি উপকার এসেছে এই অনুষ্ঠান থেকে সেই প্রশ্ন তুলেছেন তিনি। তবে মাদুলি নিয়ে করা মন্তব্য সবকিছুকে ছাপিয়ে গিয়েছে। মাধুরীর জনপ্রিয়তায় একটা সময় সারা দেশে সিনেমাপ্রেমীরা মেতে ছিলেন।

তার ফ্যান ফলোয়ার্সের সংখ্যা বিপুল। তারা ওই কংগ্রেস নেতার মন্তব্যে বেজায় রুষ্ট। মাধুরীর ফ্যান ফলোয়ার্সরা তো ওই কংগ্রেস নেতাকে ক্ষমা চাইতে দাবি জানিয়েছে। উল্লেখ্য, ২০২৫ এর আইফা অনুষ্ঠানে শাহরুখ খান ছাড়াও করণ জোহর, করিনা কাপুর খান, শাহিদ কাপুর, কার্তিক আরিয়ান, ক্যাটরিনা কাইফ ও বর্ষীয়ান অভিনেত্রী রেখার মতো তারকারা উপস্থিত ছিলেন। এত তারকা সমাবেশ ঘটলেও ওই অনুষ্ঠান নিয়ে কংগ্রেস নেতার মন্তব্যে বিধানসভায় শোরগোল পড়ে যায়।

Related Articles