মুর্শিদাবাদে মিলল মালদার নিখোঁজ ইঞ্জিনিয়ারিং ছাত্রীর দেহ
Body of missing Malda engineering student found in Murshidabad

Truth Of Bengal: মুর্শিদাবাদের ফরাক্কার ফিডার ক্যানেল থেকে মালদার ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ছাত্রীর মৃতদেহ উদ্ধার। প্রায় সাতদিন নিখোঁজ থাকার পর রবিবার দুপুরে ফারাক্কা থানার শঙ্করপুর ফিডার ক্যানেল ঘাট থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, মৃত ওই ছাত্রীর নাম দীপ্তি ভগত। তার বাড়ি মালদার হরিশ্চন্দ্রপুর।
মুর্শিদাবাদে মিলল মালদার নিখোঁজ ইঞ্জিনিয়ারিং ছাত্রীর দেহ pic.twitter.com/tgD3B1MZTC
— TOB DIGITAL (@DigitalTob) January 12, 2025
দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। উল্লেখ করা যেতে পারে, প্রায় সপ্তাহ খানেক আগে বাড়ি থেকে ঝাড়খন্ডের দুমকা এলাকার একটি কলেজে যাচ্ছিলেন ওই যুবতী। কিন্তু রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যান তিনি। ফারাক্কা ব্যারেজ এলাকায় ব্যাগ মোবাইল পাওয়া গেলেও খুঁজে পাওয়া যাচ্ছিল না দীপ্তি ভকত নামে ওই যুবতীকে। রবিবার ফিডার ক্যানেল ঘাটে ভেসে উঠে তার দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফারাক্কা থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। এদিকে সাতদিন নিখোঁজ থাকার পর ইঞ্জিয়ারিং ছাত্রীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক শোরগোল সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে।






