রাজ্যের খবর

Raydighi: মাত্র তিন মিনিটে তছনছ! রায়দিঘিতে ঝড়ের দাপটে ঘরছাড়া বহু পরিবার

হঠাৎ করে আসা ঝড়ের দাপটে ভেঙে পড়ে বড় বড় গাছ, ক্ষতিগ্রস্ত হয় বহু ঘরবাড়ি

লোকেশ হালদার: মঙ্গলবার সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ মাত্র তিন মিনিটের তাণ্ডবে সম্পূর্ণ এলাকা তছনছ হয়ে গেল দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি বিধানসভার কুমড়ো পাড়া গ্রামে। হঠাৎ করে আসা ঝড়ের দাপটে ভেঙে পড়ে বড় বড় গাছ, ক্ষতিগ্রস্ত হয় বহু ঘরবাড়ি (Raydighi)।

আরও পড়ুন: Community Kitchen: বন্যা দুর্গতদের জন্য কমিউনিটি কিচেন খাবার, পরিবেশনে পুলিশ প্রশাসন

প্রবল হাওয়ার তোড়ে গাছ উপড়ে পড়ে বিদ্যুতের তারের উপর। বন্ধ হয়ে যায় বিদ্যুৎ পরিষেবা। রাস্তার উপর উপড়ে পড়া গাছের কারণে ব্যাহত হয় যাতায়াত। ইতিমধ্যে স্থানীয় বাসিন্দারা নিজেরাই গাছ সরানোর কাজে নেমেছেন। ঝড়ের কারণে বহু মাটির ঘর সম্পূর্ণ ভেঙে পড়ে। পাকা বাড়ির এলবেস্টার ছাদ উড়ে গিয়ে কার্যত মাথার ছাদ হারান একাধিক পরিবার। এক গৃহবধূ কান্নায় ভেঙে পড়ে জানান, “হঠাৎ ঝড়ে ঘরের অ্যালবেস্টার উড়ে গিয়েছে। এখন মাথা গোঁজার ঠাঁই নেই (Raydighi)।”

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

জেলার প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও সরকারি সাহায্য বা ত্রাণের খবর পাওয়া যায়নি। হঠাৎ এই দুর্যোগে আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকাবাসী (Raydighi)।

Related Articles