দেশ

আম্বেদকর-মন্তব্যে তোলপাড়! এবার রাহুল-খাড়গের সঙ্গে দেখা মোদী-শাহর

PM Modi, Amit Shah Meet Rahul Gandhi, malliakrjun Kharge Amid Huge Row Over Ambedkar

Truth Of Bengal: সংবিধানের প্রণেতা ডঃ বি আর আম্বেদকরকে নিয়ে বেফাঁস মন্তব্য অমিত শাহর। তারপরেই বিতর্কের ঝড় উঠেছে বিভিন্ন মহলে। এদিনই সংসদ চত্বরে এর প্রতিবাদে সরব হয় ইন্ডিয়া জোট। এবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবম স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

প্রসঙ্গত, সংবিধান নিয়ে আলোচনা চলাকালীন রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা এখন ফ্যাশন হয়ে গিয়েছে! আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর। এতবার ভগবানের নাম নিলে সাত জন্ম স্বর্গে যেতেন। আম্বেদকরের নাম একশত বার নিন, কিন্তু আমি প্রশ্ন তুলব আম্বেদকর সম্পর্কে কংগ্রেস দল কী অনুভব করে।’

এরপরেই অমিত শাহের বক্তব্যকে আম্বেদকরের অপমান বলে অভিহিত করেছে কংগ্রেস। এই ইস্যুতে অমিত শাহের পদত্যাগও দাবি করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। অমিত শাহের মন্তব্য নিয়ে বুধবার সংসদে তুমুল হট্টগোল হয়। বিরোধী সাংসদরা সংসদ চত্বরে আম্বেদকরের ছবি হাতে নিয়ে বিক্ষোভ দেখান।

উল্লেখ্য, অমিত শাহের এই মন্তব্যে বিরক্তি প্রকাশ করে কংগ্রেস নেতা মানিকম ঠাকুর বলেছেন, তিনি সংসদে মুলতবি প্রস্তাব আনবেন। মানিকম ঠাকুর বলেন,  ‘আম্বেদকরকে নিয়ে মন্তব্য করে অমিত শাহ সংবিধান তৈরিতে তাঁর ভূমিকাকে ক্ষুন্ন করার চেষ্টা করেছেন।’ কংগ্রেস সাংসদ দাবি করেছেন, অমিত শাহকে তাঁর বক্তব্যের জন্য দেশের কাছে ক্ষমা চাইতে হবে।

Related Articles