ভ্রমণ

আছে ট্রেকিংয়ের নেশা? চলে আসুন ‘চিকমাগালুর

Are you addicted to trekking? Come and visit Chikmagalur

Truth of Bengal: অনেক তো হল দার্জিলিং, সিমলা এবার নয় চলুন ঘুরে আসবেন দক্ষিণ ভারত। আর এই দক্ষিণ ভারতের কথা মাথায় আসলেই চোখের সামনে ভাসে নানান প্যালেসের ছবি সাথে পাহাড়ের সেই অপূর্ব মেঘেঢাকা দৃশ্য। যেই সকল দৃশ্যের কথা মাথায় আসলেই মনে হয় যেন এক স্বপ্নময়ী রাজ্যে বাস করছি। এই স্বপ্নকেই সুন্দর ও সত্য করতে চলুন বেরিয়ে আসি কর্ণাটকের ‘চিকমাগালুর’ থেকে। কথিত আছে যে, এই জমিটি রাজা রুকমাঙ্গদার কনিষ্ঠ কন্যাকে তার বিয়ের অনুষ্ঠানের সময় যৌতুক আকারে দেওয়া হয়েছিল। সেই কারণেই এই স্থানের নাম হয়েছে ‘চিকমাগালুর’।

যদি চান আগেই একটু মুড ফ্রেশ করতে জলপ্রপাত ঘুরে দেখতে তবে চলে আসতে পারেন  চিকমাগালুরে হৃদয় থেকে 10 কিমি দূরে হেব্বে জলপ্রপাত। এরপর চলে যান কাল্লাথিগিরি জলপ্রপাত, হনুমান গুন্ডি জলপ্রপাত, ঝারি জলপ্রপাত, এবং কাদম্বি জলপ্রপাত।

এরপর একটু বন্য প্রাণীদের মাঝে বিচরণ করতে চাইলে যেতে পারেন কুদ্রেমুখ ন্যাশনাল পার্ক। এছাড়াও চিকমাগালুরের আরও নানান পরিদর্শনের স্থানগুলির মধ্যে রয়েছে, হিরেকোলালে লেকের হোরানাডু অন্নপূর্ণেশ্বরী মন্দির, বীর নারায়ণ মন্দির, শারদাম্বা মন্দির এবং কোদান্দরামা মন্দির, ট্রেকাররা বাবা বুদাঙ্গিরি বা ডোডডাবলে সিদ্দারগুড্ডা শিখরে ট্রেকিংইয়ের সুবিধা। এরপর পুরো ভ্রমণটি সম্পূর্ণ করতে ঘুরে আসুন কফি মিউজিয়াম।

এতো হল, চিকমাগালুরের নানান দর্শনীয় স্থান। এবার তাহলে যেনে নিন কীভাবে পৌঁছবেন চিকমাগালুর। ম্যাঙ্গালোর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট ধরে কিংবা স্বল্প খরচে চিকমাগালুর পৌঁছানোর জন্য কাদুর রেলওয়ে স্টেশনে পৌঁছে সফর শুরু করতে পারেন। এরপর আপনার গন্তব্যে পৌঁছে আপানার পছন্দের হোটেল বুকিং থাকলে সেখানে ওইদিনটা একটু রেস্ট নিয়ে পরদিন থেকে বেরিয়ে পড়ুন নানান টুরিস্ট প্লেস এক্সপ্লোর করতে।

Related Articles