বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচনে পরাজিত বাবুন বন্দ্যোপাধ্যায়
Babun Banerjee loses Bengal Olympic Association elections

Truth Of Bengal: শুক্রবার ছিল বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচন। প্রেসিডেন্ট পদের লড়াইয়ে এই নির্বাচনে এবার পরাজিত হলেন স্বপন বন্দ্যোপাধ্য (বাবুন)। তিনি পরাজিত হলেন ভারোত্তোলন সংস্থার প্রেসিডেন্ট চন্দন রায়চৌধুরির কাছে। ভোটের ফল ৪৫-২০।
এবারের এই নির্বাচনকে ঘিরে উন্মাদনা ছিল যথেষ্ট তুঙ্গে। বিশেষ করে প্রেসিডেন্ট পদের লড়াইয়ের দিকেই নজর ছিল সবার। উল্লেখ্য, গত নির্বাচনে দাদা অজিত বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেই বিওএ-র সচিব পদে বসেছিলেন ছোটভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। এবারের নির্বাচনে দাদা অজিত বন্দ্যোপাধ্যায় লড়াইয়ে না নামলেও অনেকেই ভেবেছিলেন স্বপন বন্দ্যোপাধ্যায়ের পক্ষে লড়াইটা অনেক সহজ হবে। কিন্তু বাস্তবে তা হল না। হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত বাজিমাত করলেন চন্দন রায়চৌধুরি।
এছাড়া বেঙ্গল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন জহর দাস। কোষাধক্ষ্য পদে জয়ী হয়েছেন কমল মৈত্র। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন বি কে ঢাল, অনিল ভার্গব এবং বিশ্বরূপ দে। এই নির্বাচনে পরাজিত বাবুন বন্দ্যোপাধ্যায়ের পরাজয়ের ফলে তাঁর সঙ্গে প্রশাসনিক দূরত্ব অনেকটাই বাড়ল। এর আগে হকি অ্যাসোসিয়েশনের সভাপতির পদও খুঁইয়েছেন তিনি। এবার এই নির্বাচনেও পরাজিত হতে হল তাঁকে।






