মুখ্যমন্ত্রীর আশ্বাস কেউ বঞ্চিত হবে না, ট্যাব নিয়ে রাফ অ্যান্ড টাফ বার্তা মমতার
CM assures no one will be deprived, Mamata's rough and tough message about Tab

Truth Of Bengal: রাজ্যের ট্যাব জালিয়াতির ঘটনা বেড়ে যাওয়ায় প্রশাসন একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে।আন্তঃরাজ্য চক্রের জালিয়াতির জাল ছিঁড়তে চলছে ধরপাকড়। এরমধ্যে বেশ কয়েক জনকে পুলিশ গ্রেফতার করেছে। গড়া হয়েছে সিট বা স্পেশাল ইনভেস্টিগেশন টিম। এই বিষয়ে বাগডোগরা বিমানবন্দরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কড়া মনোভাব ব্যক্ত করেন। মুখ্যমন্ত্রী এই ঘটনায় বেশ ক্ষুব্ধ বলা যায়। তিনি আশ্বস্ত করেন, ট্যাবের জন্য যে টাকা প্রশাসন পাঠায় তা যে জালিয়াতি হয়েছে তা খতিয়ে দেখছে প্রশাসন। কোনও পড়ুয়াই এর থেকে বঞ্চিত হবে না।
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘ট্যাব নিয়ে সিট গঠন করা হয়েছে৷ এটা প্রশাসনের কাজ। প্রশাসনকে কাজ করতে দিন। মুখ্যমন্ত্রী আরও জানান, ‘‘এই ঘটনা মহারাষ্ট্র, রাজস্থান-সহ একাধিক রাজ্যে ঘটেছে। এই গ্রুপটাকে আমরাই ধরতে পেরেছি। আমাদের প্রশাসন খুব স্ট্রং । রাফ অ্যান্ড টাফ। তারা ইতিমধ্যেই ছ’জনকে গ্রেফতার করেছে। বাকি যা যা করার, তারা করবে। ট্যাবের যারা টাকা পায়নি, তারা পেয়ে যাবে।
মুখ্যমন্ত্রীর কথায় স্পষ্ট দেশজুড়ে এই ট্যাব জালিয়াতি হচ্ছে। সাইবার প্রতারণার কিনারায় অন্য রাজ্য সফল না হলেও বাংলার সরকার তাতে অনেকটাই সফল। আগামীদিনে এই ধরণের ঘটনা রুখতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চায় বলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় উঠে আসে।






