বিনোদন

কার্তিকের জন্যই কী সোনু কোণঠাসা হলেন? ‘ফ্যালফ্যাল দৃষ্টি’তে চেয়ে গায়ক

Is Sonu cornered for Kartik? singer looks at him

Truth of Bengal: সোনু ভক্তদের মধ্যে বিষাদের সুর। চোখে বাঁধভাঙা জল। নিজেকে সামাল দেওয়ার চেষ্টা প্রায় বৃথা বললেই চলে। নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছেন না তাঁরা। একবাক্যে বলতে গেলে একটাই কথা মনে আসে। সত্যিই কী ‘এমনটাও হয়’! যেখানে একটা সময়ে সোনু নিগম ৯০ দশকের ছেলেমেয়েদের কাছে ছিল আবেগ। আর তাঁকেই নাকি ভুলতে বসেছে নতুন প্রজন্ম? ভাবছেন তো আসলে ঘটনাটা ঠিক কী? আসলে ব্যাপারটা হচ্ছে, এটাই, সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভিডিয়োটি ‘ভুলভুলাইয়া ৩’র গান মুক্তির দিন আয়োজিত এক অনুষ্ঠানের।

এক মঞ্চে পাশাপাশি ধরা দিতে দেখা গেল কার্তিক ও সোনু নিগম দুজনকেই। একই ফ্রেমে দুই তারকা। আচমকাই দেখা গেল একঝাঁক শিশু তাঁদের দিকে ছুটে যাচ্ছে। এদের মধ্যে হাতেগোনা কয়েকজন সোনুর পা ছুঁয়ে প্রণাম করলেও বাকি সকলেই দেখা গেল কার্তিককে নিয়ে ব্যস্ত থাকতে। গায়ককে কার্যত ধাক্কা দিয়ে পিছনে ফেলে এক ছুটে সামনের দিকে এগিয়ে যান, এই প্রজন্মের হার্টথ্রবের কাছে।

জায়গাটা অবশ্য গায়ক সোনু ছেড়েই দিলেন। মুখে চওড়া হাসি ফুটে ওঠে। আর এই দেখে  নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছিলেন না তিনি। –‘এমনটাও হয়’? তাঁর ‘ফ্যালফ্যাল দৃষ্টি’ নজরে এসেছে ভক্তদের। হতাশায় ভেঙে পড়েছে ভক্তরা। আর মুহুর্তের মধ্যেই সেই ভিডিও ভাইরাল। ভিডিও ভাইরাল হতেই একজন লিখলেন, “এই প্রজন্মের  জন্য খারাপ লাগে। এই মানুষটিকেও অবজ্ঞা!” আর একজনকে লিখতে গেল, “কিছু বলার নেই। অবাক হয়ে যাচ্ছি! এমনটাও সম্ভব।” সঙ্গীতজগৎকে একের পর এক হিট গান উপহার দিয়েছেন গায়ক। আজও তা অব্যাহত রয়েছে। আর, প্রকাশ্যে আসা সেই ভিডিও দেখে নেটিজেনদের প্রশ্ন, নতুন প্রজন্মের কাছে সোনু নিগম কি গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলছেন? যদিও এই প্রশ্নের উত্তর আপাতত নেই।

Related Articles