বিনোদন

বক্স অফিসে বাজিমাত ‘বহুরূপী’র

'Bahuroopi' is a box office hit

Truth Of Bengal: চলতি বছর পুজোর মরশুমে মুক্তি পেয়েছিল ‘বহুরূপী’। দীপাবলি পেরোলেও এখনো ঊর্ধ্বমুখী ছবির আয়। বলা যায় বহুদিন পর বক্স অফিসে জমিয়ে ব্যবসা করছে কোনো বাংলা ছবি। আয়ের নিরিখে এক নম্বরে রয়েছে ‘বহুরূপী’। এখনো পর্যন্ত ১৩ কোটির ব্যবসা করছে এই ছবি। জানা যায়, ৮ দিনেই নাকি বহুরূপীর ব্যবসা ১০ কোটি ছুঁয়েছে।

আরও জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় ছবি ১১ হাজারেও বেশি টিকিট বিক্রি হয়েছে বুক মাই শো-এর মাধ্যমে। ‘বহুরূপী’র সঙ্গেই পুজোর মরশুমে বক্স অফিসে মুক্তি পেয়েছিল আরও দুটি বাংলা ছবি। ‘শাস্ত্রী’ ও ‘টেক্কা’ কে হারিয়ে বর্তমানে রাজ করছে ‘বহুরূপী’। বক্স অফিসে বরাবরই হিট নন্দিতা-শিবপ্রসাদ জুটি। বছরের সেরা বাংলা সিনেমার তকমা পাওয়ার পাশাপাশি সর্বোচ্চ আয় করা সর্বকালীন বাংলা ছবির তালিকায় পাঁচ নম্বরে নাম লিখিয়ে ফেলেছে এই ব্যাঙ্ক ডাকাতির গল্প।

তবে শুধু মাত্র বাংলা ছবি নয়। উৎসবের মরশুমে বক্স অফিসে মুক্তি পেয়ে বলিউডের দুই বিগ বাজেটের ছবি ও। ‘সিংহম এগেইন’ এবং ‘ভুলভুলাইয়া ৩’র ঝড়ের মধ্যে শো এর সংখ্যা কমেছিল ‘বহুরূপী’র। কিন্তু শেষমেষ দমানো গেল না। নিজেকে অস্তিত্ব বজিয়ে রেখেই বক্স অফিসে জমিয়ে ব্যবসা করছে ‘বহুরূপী’।

Related Articles