বর্ষার আগে প্রস্তুতি, ধুলিয়ানের ১৫ নম্বর ওয়ার্ডে নিকাশি ও রাস্তাঘাট সংস্কারে উদ্যোগ কাউন্সিলরের
Truth Of Bengal: দীর্ঘদিনের নিকাশি ব্যবস্থা থাকলেও জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় চরম সমস্যার মধ্যে পড়তে হত এলাকাবাসীদের। পৌরসভার চেয়ারম্যানের প্রচেষ্টায় এবং কাউন্সিলর এর উদ্যোগে রাস্তা ও ড্রেনের সংস্কারের কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসীরা(Drain Repair)।ছুটির দিন থাকা সত্বেও রবিবার ধুলিয়ান পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে পুর্বপাড়া এলাকায় পৌরসভার কাউন্সিলর নিজে দাঁড়িয়ে থেকে রাস্তা ও ড্রেনের সংস্কারের কাজ করাচ্ছেন।
[আরও পড়ুন: Wild Elephant: টানা বৃষ্টির মধ্যেই গ্রামে হাজির ‘রামলাল’, হাতির দর্শনে ভিড় জমালো এলাকাবাসী]
স্থানীয় বাসিন্দা সামাউন সেখ জানান, বর্ষায় জল জমে যেত রাস্তার উপর, তার কারনে সমস্যায় পড়তেন এলাকাবাসীরা। দীর্ঘদিনের নিকাশি ব্যবস্থা থাকলেও জল নিষ্কাশন ঠিক মতো হতো না(Drain Repair)। তাই বর্ষা এলেই সমস্যায় পড়ে স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষ। কাউন্সিলারকে বলার পর উদ্যোগ নেন বলে জানা যায়।
লিঙ্ক: https://www.facebook.com/truthofbengal/
ধুলিয়ান পৌরসভার কাউন্সিলার সারিফ সেখ জানান, ‘ধুলিয়ান পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের পুর্বপাড়া এলাকায় নিকাশি ব্যবস্থা থাকলেও জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় চরম সমস্যার মধ্যে পড়তে হত এলাকাবাসীদের(Drain Repair)। রাস্তা নিচু হওয়ায় নিকাশি ব্যবস্থা ঠিক না থাকায়, নিকাশির জল রাস্তার উপর জমে থাকে। তাতে সকলেই সমস্যায় পড়েন। পৌরসভার চেয়ারম্যানের প্রচেষ্টায় প্রায় ৭ লক্ষ ৯০ হাজার টাকার টেন্ডার করে রাস্তা উচ্চু ও নিকাশির কাজ শুরু হয়েছে। আগামীদিন এই কাজ হয়ে গেলে রাস্তায় আর জল জমবে না’। কাজ শুরু হওয়ায় ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান ও কাউন্সিলারকে সাধুবাদ জানিয়েছেন ১৫ নম্বর ওয়ার্ডের পুর্বপাড়ার বাসিন্দারা।






