‘কেন সংসদে প্রশ্ন তোলেননি?’, বিজেপির খগেন মুর্মুকে প্রশ্ন মমতার
"Why didn't you raise the question in Parliament?", asked Mamata to BJP's Khagen Murmu

The Truth of Bengal: ‘ইন্ডিয়া’ জোট নিয়ে আবারও সরব মমতা। মালদার গাজোলের সভা থেকে ফের একবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, ‘বাংলায় ‘ইন্ডিয়া’ নেই। আমি ওই জোট তৈরি করেছিলাম। কিন্তু এখানে বিজেপি, সিপিএম, কংগ্রেস ভাই ভাই। এখানে ওদের কাউকে ভোট দেবেন না।’
এদিনের সভা থেকে মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মুকে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। গাজোলের সভা থেকে খগেন মুর্মুকে আক্রমণ করে মমতা বলেন, ‘খগেনবাবু, আপনাকে ভোট দিতাম যদি আপনি বাংলার হয়ে আওয়াজ তুলতেন। কেন ১০০ দিনের কাজ বন্ধ? কেন সংসদে প্রশ্ন তোলেননি? আপনি কোথায় ছিলেন? কংগ্রেস কোথায় ছিল?’
শুক্রবার মুর্শিদাবাদে নির্বাচনী সভা করেছিলেন। পরদিন আজ শনিবার মালদায় জোরা সভা। প্রথম সভাটি করেন গাজোলের মহাবিদ্যালয়ের মাঠে। মালদা উত্তরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এই জনসভা ভিড় উপচে পড়ে। গাজোলের পর মমতার দ্বিতীয় সভা মানিকচকে। সেই সভাটি হবে শাহনওয়াজ আলি রেহাইনের সমর্থনে। মালদায় তৃতীয় দফায় আগামী ৭ মে ভোটগ্রহণ হবে। তার আগে প্রচার তুঙ্গে।






