তাপপ্রবাহের কবলে কলকাতা! কবে নামবে স্বস্তির বৃষ্টি?

The Truth Of Bengal: গরমে নাজেহাল রাজ্যবাসী। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। রাতে তাপমাত্রা কমে ২৯ ডিগ্রি হতে পারে বলেও অনুমান করা হয়েছে। যদিও এই মুহূর্তে কলকাতায় যে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। দিনের বেলায় বাইরে না বেরোনোর সতর্কতা দেওয়াহয়েছে অঙ্ক আগেই। তবে মঙ্গলবার থেকে দৃশ্য পরিবর্তন হতে পাড়ে। মঙ্গলবার থেকে দক্ষিণের বেশ কিছু জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
রাজ্যের ১২টি জেলায় তাপপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে। এবছর রেকর্ড তাপমাত্রা দেখা যাবে পশ্চিম বর্ধমানের পানাগড়ে। পানাগড়ে তাপমাত্রার পারদ পেরল ৪৪ ডিগ্রি। শুক্রবার দুপুর বেলায় সবচেয়ে বেশি তাপমাত্রা দেখা গিয়েছিল বাঁকুড়ায়। এবং বাঁকুড়ার তাপমাত্রা ৪৪ ডিগ্রিতে পৌঁছাতে পারে বলেও মনে করা হচ্ছে। তাছারাও সুত্রের খবর, সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে।






