Shramashree Scheme: পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্য সরকারের ‘শ্রমশ্রী’ প্রকল্প, দু’দিনে ৩ হাজার আবেদন জমা
সূত্রের খবর পোর্টাল চালুর পর মাত্র দু’দিনে ভিন রাজ্য থেকে প্রায় ৩ হাজার শ্রমিক আবেদন করেছেন।
Truth of Bengal: রাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্য চালু হওয়া শ্রমশ্রী প্রকল্পে দারুণ সাড়া। নবান্ন সূত্রে খবর, পোর্টাল চালুর পর মাত্র দু’দিনে ভিন রাজ্য থেকে প্রায় ৩ হাজার শ্রমিক আবেদন করেছেন। বুধবার মুখ্যসচিব জেলাশাসকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন। বৈঠকে বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে। শ্রমিকদের জমা পড়া আবেদনগুলির বিস্তারিত তথ্য জেলা প্রশাসনের হাতে তুলে দিতে হবে (Shramashree Scheme)।
পরিযায়ী শ্রমিকদের জন্য নির্ধারিত সব সুবিধা দ্রুত কার্যকর করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই ‘শ্রমশ্রী’নতুন প্রকল্পের ঘোষণা করেছিলেন। নয়া প্রকল্প অনুসারে রাজ্যে ফেরত আসা শ্রমিকরা এককালীন ৫,০০০ টাকা পাবেন। কাজ না পেলে সর্বাধিক এক বছর পর্যন্ত প্রতি মাসে ৫,০০০ টাকা ভাতা দেওয়া হবে। সামাজিক সুরক্ষামূলক প্রকল্পের সুবিধা মিলবে (Shramashree Scheme)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal






