Rajasthan Woman: ‘হাম দো, হামারে দো’ স্লোগান ব্যর্থ! রাজস্থানে ১৭তম সন্তানের জন্ম দিলেন ৫৫ বছরের মহিলা
দেশের বহু গ্রাম ও আদিবাসী অধ্যুষিত অঞ্চলে সেই সচেতনতার কোনও প্রভাব পড়েনি।
Truth of Bengal: জনসংখ্যা নিয়ন্ত্রণে সচেতনতা বাড়াতে বহু দশক আগে রাজস্থান সরকার চালু করেছিল ‘হাম দো, হামারে দো’ স্লোগান। স্বাস্থ্য বিভাগ প্রতিবছর কোটি কোটি টাকা খরচ করে দম্পতিদের সচেতন করতে, নিরোধ বিতরণ থেকে শুরু করে নির্দিষ্ট বয়সের পর বন্ধ্যাত্বকরণের পরামর্শ দেওয়া হয়। তবুও দেশের বহু গ্রাম ও আদিবাসী অধ্যুষিত অঞ্চলে সেই সচেতনতার কোনও প্রভাব পড়েনি। আর সেই চিত্র আরও একবার সামনে আনল রাজস্থানের উদয়পুর জেলার ঝাড়োল ব্লকের ঘটনা। এখানে ৫৫ বছর বয়সী রেখা কালবেলিয়া সম্প্রতি জন্ম দিয়েছেন তাঁর ১৭তম সন্তানকে। রেখা ইতিমধ্যেই ১৬ সন্তানের মা (Rajasthan Woman)।
আরও পড়ুনঃ Ravichandran Ashwin: আইপিএল থেকে বিদায় নিলেন অশ্বিন
যদিও এর মধ্যে জন্মের পরেই মারা গিয়েছে চার ছেলে ও এক মেয়ে। বাকি ১১ সন্তান জীবিত, যাদের মধ্যে পাঁচজনের ইতিমধ্যেই পরিবার রয়েছে। এই খবর প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। রেখার স্বামী কাওয়ারা কালবেলিয়া জানিয়েছেন, তাঁদের সংসার চালাতে চরম কষ্ট হয়। থাকার মতো স্থায়ী বাড়িও নেই। সন্তানদের খাওয়াতে গিয়ে এক মহাজনের কাছ থেকে ২০ শতাংশ সুদের হারে টাকা ধার করতে হয়েছিল। এখনও সেই ঋণের সুদ পরিশোধ করতে পারেননি। কালবেলিয়া পরিবার জীবিকা নির্বাহ করেন বর্জ্য সংগ্রহ করে। অর্থাভাবে সন্তানদের স্কুলে পাঠানো সম্ভব হয়নি। এমনকি প্রধানমন্ত্রী আবাস যোজনায় একটি বাড়ি বরাদ্দ হলেও জমি তাঁদের নামে না থাকায় এখনও তাঁরা গৃহহীন (Rajasthan Woman)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
স্ত্রীরোগ বিশেষজ্ঞ রোশন দারাঙ্গি জানিয়েছেন, রেখাকে হাসপাতালে ভর্তি করানোর সময় পরিবার দাবি করেছিল তিনি চতুর্থবার মা হতে চলেছেন। পরে জানা যায় এটি তাঁর ১৭তম সন্তান। এখন দম্পতিকে বন্ধ্যাত্বকরণ সম্পর্কে সচেতন করার পরিকল্পনা করছে স্বাস্থ্যকেন্দ্র। বিশেষজ্ঞদের মতে, এই ঘটনা শুধু একটি পরিবারের নয়, বরং দেশের পিছিয়ে পড়া অঞ্চলের সার্বিক উন্নয়নের অভাবের প্রতিচ্ছবি। একদিকে ভারত মহাকাশ থেকে প্রযুক্তিতে বিশ্বের সঙ্গে পাল্লা দিচ্ছে, অন্যদিকে রাজস্থানের এই গ্রামীণ চিত্র প্রমাণ করছে—শিক্ষা, স্বাস্থ্যসচেতনতা ও আর্থসামাজিক উন্নয়ন ছাড়া জনসংখ্যা নিয়ন্ত্রণের বার্তা কেবল কাগজেই সীমাবদ্ধ থেকে যাচ্ছে (Rajasthan Woman)।






