রাজ্যের খবর

Missing Girl: নানুরে মিলল নিখোঁজ দিশার দেহ, ডিএনএ রিপোর্টে নিশ্চিত হল পরিবার 

A month after 15-year-old Disha Mondal went missing from Nanur, a DNA test confirmed her decomposed body was found near Papuri village.

Truth Of Bengal: নানুরের খালা গ্রামের নিখোঁজ নাবালিকা দিশা মন্ডলের পরিবারের ডিএনএ পরীক্ষার ফল মিলল পাপুরি গ্রামের পুকুরপাড় থেকে উদ্ধার হওয়া পচাগলা মৃতদেহের সঙ্গে। প্রায় একমাস আগে, ২৪ জুলাই রাতে আলামিন মিশনের পাশ থেকে ওই দেহ উদ্ধারের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল(Missing Girl)। দেহ দেখে সনাক্ত করা সম্ভব না হলেও মৃতদেহের পাশে থাকা ওড়না দেখে পরিবার দাবি করেছিল, এটি তাদের মেয়ের। এরপর পুলিশের উদ্যোগে ডিএনএ পরীক্ষার ব্যবস্থা হয়।

আরও পড়ুনঃ Shramashree Scheme: পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্য সরকারের ‘শ্রমশ্রী’ প্রকল্প, দু’দিনে ৩ হাজার আবেদন জমা

আজ সকালে রিপোর্ট হাতে আসতেই নিশ্চিত হয় যে মৃতদেহটি ১৯ জুলাই থেকে নিখোঁজ থাকা ১৫ বছরের দিশারই। এক মাস পর অবশেষে মেয়ের দেহ হাতে পেল পরিবার(Missing Girl)। তবে পরিবারের অভিযোগ, তদন্তে কোনো সহযোগিতা করেনি পুলিশ। মৃতার মা কেয়া মন্ডল বলেন, “আমার মেয়েকে খুন করা হয়েছে, অথচ পুলিশ আত্মহত্যার গল্প শোনাচ্ছে। এক মাস পার হলেও কাউকে গ্রেফতার করেনি।”

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে ফরেনসিক নমুনা সংগ্রহ করা হয়েছিল এবং আইনি কারণে ডিএনএ পরীক্ষায় দেরি হয়। তবে ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি(Missing Girl)। পরিবার দাবি করেছে, মৃতার এক বান্ধবী সবকিছু জানে। ঘটনায় পুলিশের গাফিলতির অভিযোগ ঘিরে ফের উত্তাল নানুর।

Related Articles