Malda: আধুনিকতার স্রোতে গ্রামের ঐতিহ্য হারানোর পথে
স্থানীয় কারিগরদের দাবি, একসময় গ্রামেগঞ্জে ছড়িয়ে থাকত বাঁশের তৈরি ডালা, চন্দ্রকি, ফুল ও নানা সামগ্রী।
Bangla Jago Desk:অভিষেক দাস, মালদা: সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে গ্রামীণ ঐতিহ্যের বহু প্রাচীন পুরাতন শিল্প। তার মধ্যে অন্যতম মালদার কালিয়াচকের বাঁশের তৈরি শিল্প।একসময় এই অঞ্চল রেশম শিল্পের আতুর বলে পরিচিত ছিল।কালিয়াচকের বহু মানুষ বাঁশের তৈরি ডালা, চন্দ্রকি প্রভৃতি সামগ্রী বানিয়ে নিজেদের জীবিকা নির্বাহ করত।এই শিল্পের সঙ্গে সরাসরি বা পরোক্ষভাবে যুক্ত ছিল কালিয়াচক-১ ব্লকের করারি চাঁদপুর, কালিকাপুর, নাজিরপুর সহ একাধিক গ্রামের প্রায় হাজারখানেক পরিবার।(Malda)
আরও পড়ুনঃ Mohun Bagan: আক্রমণভাগের শক্তি বাড়াতে ব্রাজিলীয় রবসনকে দলে নিল মোহনবাগান
বর্তমানে হাতে গোনা কয়েকটি পরিবারই টিকে আছে এই শিল্পে।কা রণ, রেশম চাষে এখন বাঁশের জিনিসের পরিবর্তে প্লাস্টিকের সামগ্রী ব্যবহার বাড়ায় কমেছে বাঁশের তৈরি সামগ্রীর চাহিদা। ফলে বাধ্য হয়েই অনেক কারিগর অন্য পেশায় চলে গেছেন।(Malda)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
স্থানীয় কারিগরদের দাবি, একসময় গ্রামেগঞ্জে ছড়িয়ে থাকত বাঁশের তৈরি ডালা, চন্দ্রকি, ফুল ও নানা সামগ্রী। এই শিল্প ছিল বহু পরিবারের একমাত্র ভরসা। শিল্পীদের আক্ষেপ, সংকটে পড়লেও এই শিল্পকে বাঁচাতে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ চোখে পড়ছে না। তাদের বক্তব্য, স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসন একটু এগিয়ে এলে হয়তো বাঁচানো সম্ভব এই পরিবেশবান্ধব ঐতিহ্যবাহী শিল্পকে। আধুনিকতার স্রোতে বাঁশের কারিগররা আজ টিকে থাকার লড়াইয়ে হেরে যাচ্ছেন।কতদিন এ লড়াই চালাতে পারবেন, তা নিয়ে অনিশ্চিত।(Malda)






