উৎসবের মাঝে গঙ্গা ভাঙন রুখতে দ্রুত পাড় মেরৎসবের
Truth Of Bengal: গভীরতা কমেছে গঙ্গার। ২০বছরের ওপর কোনও ড্রেজিং হয়নি। জোয়ার বা অতিবৃষ্টিতে গঙ্গায় জল বাড়লেই পারে ভাঙন ধরায় । রাক্ষুসে গঙ্গা গিলে খায় পার। বিধ্বংসী গঙ্গার ভয়াবহ চেহারা দেখা যায় হুগলির শ্রীরামপুরের ১৮নম্বর ওয়ার্ডে। শ্রীরামপুরের (Serampore) চাতরার সিদ্ধেশ্বরী ঘাট থেকে শুরু করে মাহেশের নেহরনগর কলোনির মা ছিন্নমস্তার ঘাট পর্যন্ত এলাকায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে।
আরও পড়ুনঃ দেশ ভাগের প্রতিশ্রুতিতে শুরু, তরঙ্গপুরে মা দুর্গার পুজো, জানেন কি সেই কাহিনি?
ভাঙনের চোরাস্রোতে বসে যায় রাস্তা। রাস্তা ভেঙে গেলে জনবসতি এলাকায় জল ঢোকার আশঙ্কা তৈরি হয়।উত্সবের মাঝে আশঙ্কা বাড়ে প্রাচীন এই জনপদের মানুষের।ভয়ের মধ্যে কাটাতে হয়।একটাই কারণ ভয়াল ভাঙনের শঙ্কা। শহরের প্রান্তিক এলাকার মানুষকে সুরক্ষিত রাখার জন্য প্রশাসন ব্লপ্রিন্ট তৈরি করে।(Serampore)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/
এ ব্যাপারে চেয়ারম্যান ইন কাউন্সিল সন্তোষ কুমার সিং জানান দীর্ঘদিন ধরে গঙ্গায় ড্রেজিং না হওয়ার দায় কেন্দ্রীয় সরকারের, কারণ কলকাতা পোর্ট ট্রাস্ট কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা। যারা গঙ্গা নদীর দেখভাল করে। দীর্ঘদিন ধরে, হুগলির বলাগড় থেকে শ্রীরামপুর পর্যন্ত গঙ্গার বিভিন্ন স্থানে চড়া পড়ে গেছে। ফলে নদীর জলস্রোত প্রবাহিত হতে না পারায় জোয়ারের সময় বিশাল বিশাল ঢেউ এসে ধাক্কা মারেগঙ্গার পশ্চিমকুল তীরবর্তী শ্রীরামপুরের বিস্তীর্ণ এলাকায়।স্থানীয় মানুষ গঙ্গা ভাঙন নিয়ে উদ্বিগ্ন।রাজ্য সরকারের সেচ দফতর যেভাবে বর্ধিষ্ণু শহরকে সুরক্ষিত রাখার চেষ্টা করছে তাতে অনেকেই আশ্বস্ত বোধ করছে।(Serampore)






