দুর্গাপুজো ২০২৫

ঐতিহ্যের পুজো, কৃষ্ণনগরের রাজবাড়িতে ভিড় উপচে পড়ছে

মহাসপ্তমীর দিনে কৃষ্ণনগরের রাজবাড়ি যেন জীবন্ত ইতিহাস

Truth Of Bengal: মাধব দেবনাথ: নদিয়া: আজ মহাসপ্তমী। চারিদিকে দেবীর আরাধনা শুরু হয়েছে। নবপত্রিকা স্নানের পর নিয়ম অনুযায়ী পুজো শুরু হয়। বিভিন্ন রাজবাড়িতেও শুরু হয়েছে পুজোর আয়োজন। সেরকমই এক অন্যতম প্রধান পুজো হয় নদিয়ার রাজবাড়িতে। এদিন, রাজবাড়ির রাজেশ্বরীর (Durga Puja 2025) আরাধনায় ব্রতী হয়েছে অসংখ্য ভক্তবৃন্দ। মহাসপ্তমীর দিন সকালে প্রথমে খুলে যায় রাজ বাড়ির মূলদ্বার, এরপর একে একে দর্শনার্থীরা প্রবেশ করতে থাকে রাজবাড়িতে। রাজবাড়ির আট চালার নাট মন্দিরে দেবী রাজরাজেশ্বরীকে একবার দেখার জন্য ভিড় জমান ভক্তরা। সাবেকিয়ানার চিরাচরিত নিয়ম মেনে মহাসপ্তমীর পুজো-অর্চনা শুরু হয় সেখানে। প্রাচীনকালের ঝাড়বাতি এছাড়া মোমবাতির আলোতে সজ্জিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গন।

আরও পড়ুনঃ উৎসবের মাঝে গঙ্গা ভাঙন রুখতে দ্রুত পাড় মেরৎসবের

নদীয়ার কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজ বাড়ির রাজরাজেশ্বরী কৃষ্ণনগরের ঐতিহ্যর এক অন্যতম নাম। আগামীকাল মহা অষ্টমী। সকাল থেকে শুরু হবে হোম যজ্ঞ এবং রাজবাড়ীর বংশধারেরা ব্রতি হবে দেবী আরাধনায়। মহা নবমীতেও একইভাবে সমাগম হবে দর্শনার্থীদের। দশমীতে দেবীকে বরণের মধ্যে দিয়ে জানানো হবে বিদায়, যদিও প্রতিটা বছর দশমির সিঁদুর খেলায় মেতে ওঠে বর্তমান রাজবাড়ির রাণীমা অমৃতা রায় সহ তার প্রতিটি মানুষ। এরপর চোখের জলে দেবীকে বিদায় জানাবেন বর্তমান রাণীমা এবং তার বংশধরেরা। (Durga Puja 2025)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/

তবে পুজোর পাঁচটা দিন রাজ বাড়ির রাজরাজেশ্বরীর আরাধনায় থাকে অনন্য মুহূর্ত। প্রাচীনকালের বাদ্যযন্ত্র আরও একবার জানান দেয় রাজবাড়ীর সাবেকিয়ানার ছোঁয়া। মহা সপ্তমীর দিন থেকে গোটা রাজবাড়ির প্রাঙ্গণ সুগন্ধময়তায় ভরে ওঠে। দূর দুরান্ত থেকে আসা মানুষ এখানে যোগ দেন। লাল রংয়ের রাজ বাড়ির সৌন্দর্য আরো যেন মুহূর্তময় হয়ে উঠেছে দেবী রাজরাজেশ্বরীর পুজোয়। (Durga Puja 2025)

Related Articles