কলকাতারাজ্যের খবর

Border Vigil: নজর রাখুন সীমান্ত এলাকায়, নেপালে অশান্তি নিয়ে সতর্ক করলেন মমতা

Amid violent Gen Z-led protests in Nepal that forced PM Oli’s resignation, Mamata Banerjee calls for peace and vigilance in West Bengal's border districts.

Truth Of Bengal: দেবজিৎ মুখার্জি, কলকাতা: এই মুহূর্তে গোটা নেপাল জ্বলছে বিক্ষোভের আগুনে। গণবিক্ষোভের জেরে যুদ্ধক্ষেত্রের চেহারা নিয়েছে সেই দেশ(Border Vigil)। চরম বিপাকে পদত্যাগী প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এই বিক্ষোভের প্রভাব পড়তে পারে বাংলাতেও যেহেতু নেপাল রাজ্যের সীমান্ত লাগোয়া দেশ। এই ব্যাপারে চিন্তাপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের তিনি এই ব্যাপারে নিজের অবস্থান জানিয়েছেন এবং সীমান্ত এলাকায় নজর রাখতে বলেছেন।

[আরও পড়ুনঃ Black Day: মাতৃভূমিতে চলা বিক্ষোভ নিয়ে দুঃখিত মনীষা, তকমা দিলেন ‘ব্ল্যাক ডে’র]

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমার দেশ নয় নেপাল। বিদেশি রাষ্ট্র ওটা। কিছু বলতে পারি না আমি এই ব্যাপারে। নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশকে ভালোবাসি। বলতে পারি যদি কেন্দ্র সরকার বললে(Border Vigil)। কেন্দ্র দেখছে এটা। আমার অনুরোধ, সকলে নজর রাখুন সীমান্ত এলাকায়। জড়িয়ে পড়বেন না কোনও অশান্তিতে। শান্তি ফিরে আসুক ওখানে। আমরা ভালো থাকবো পাড়া-প্রতিবেশী ভালো থাকলে। এটা আমরা মনে করি।” রাজ্য সরকারকে না জানিয়ে কেউ যেন নেপালে না যায়, তা নিয়ে সতর্ক করেন তৃণমূল সুপ্রিমো।

FB POST: https://www.facebook.com/truthofbengal

উল্লেখ্য, বেকারত্ব ও দারিদ্রতা নিয়ে চরম ক্ষুব্ধ ছিলেন নেপালের নাগরিকরা। তার উপর সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা, পরিস্থিতি আরো গরম করে তোলে(Border Vigil)। সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পথে নামেন প্রায় এক লক্ষ পড়ুয়া। কাজ হয়নি কারফিউ জারি করে। ব্যারিকেড ভেঙে দেওয়া হয়। শেষ পর্যন্ত সেনা নামানো। শেষ খবর পাওয়া পর্যন্ত গুলিতে মৃত্যু হয়েছে ২০ জনেরও বেশি মানুষের। আহত হয়েছেন ২৫০ জনেরও বেশি। অবশেষে চাপে পড়ে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। কিন্তু তাতেও অশান্তি থামেনি। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন কেপি শর্মা ওলি।

Related Articles