কলকাতারাজ্যের খবর

“শত রূপে শতবার”, ভালবাসার বার্তায় মুখ্যমন্ত্রী

জনসেবার পথচলায় এই ভালবাসার শক্তিই হয়ে উঠেছে প্রেরণা।

Truth Of Bengal: ভ্যালেন্টাইনস ডে তে বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, “তোমারেই যেন ভালবাসিয়াছি শত রূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার।”

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই অমর পংক্তির মধ্যেই নিহিত রয়েছে ভালবাসার চিরন্তন দর্শন। ভ্যালেন্টাইনস ডে কেবল ব্যক্তি থেকে ব্যক্তির প্রেম নয়, বরং ভালবাসার বহুমাত্রিক প্রকাশের উদ্‌যাপন- যে ভালবাসা জাতি, ধর্ম, বর্ণ ও শ্রেণির সীমানা অতিক্রম করে মানবতার সর্বোচ্চ চেতনাকে স্পর্শ করে।

জনসেবার পথচলায় এই ভালবাসার শক্তিই হয়ে উঠেছে প্রেরণা। মানুষের প্রতি এমন এক আন্তরিক টান—যা ঝড়-ঝঞ্ঝা সহ্য করতে সক্ষম, ধৈর্য নিয়ে মানুষের কথা শুনতে জানে এবং ন্যায় ও মর্যাদার লড়াইয়ে সাহস জোগায়। এই বিশেষ দিনে সকলের জীবনে শান্তি, সম্প্রীতি ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে পড়ুক। শুভ ভ্যালেন্টাইনস ডে। ভালবাসা দীর্ঘজীবী হোক!

Related Articles