রাজ্যের খবর

তিন বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, পরিত্যক্ত কুয়ো থেকে উদ্ধার নিথর দেহ

Three-year-old child tragically dies, frozen body recovered from abandoned well

Truth Of Bengal: বালির নিশ্চিন্দা থানার পূর্ব আনন্দনগর এলাকায় বুধবার ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। বাড়ির পাশেই খেলছিল তিন বছরের ছোট্ট শিশু মোহিত সিংহ। মা পূজা সিংহ মাঝেমধ্যে ছেলের গলার আওয়াজ শুনছিলেন। কিন্তু কিছু ক্ষণ পরে আর কোনও শব্দ না পাওয়ায় তিনি সন্দেহ করেন। বাইরে এসে খুঁজতে গিয়ে নির্মীয়মাণ বাড়ির পাশে একটি পরিত্যক্ত পাতকুয়োর সামনে তাঁর সন্দেহ আরও গাঢ় হয়। পাতকুয়োর জল নড়তে দেখে প্রতিবেশীদের ডাকেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ধনরাজ সিংহ ও পূজা সিংহ দীর্ঘ দিন ধরে পূর্ব আনন্দনগরে ভাড়া থাকেন। ধনরাজ কলকাতার একটি বেসরকারি সংস্থায় কর্মরত। বুধবার সকাল ১১টা নাগাদ মোহিত বাড়ির পাশেই খেলছিল। তবে দুপুর ১২টা নাগাদ তার কোনও সাড়া-শব্দ না মেলায় পূজা চিন্তিত হন। নির্মীয়মাণ বাড়ির পাশে ছেলের চটি পড়ে থাকতে দেখে সন্দেহ আরও বেড়ে যায়।

ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে স্থানীয় পঞ্চায়েত প্রধান বাবু মণ্ডল, নিশ্চিন্দা থানার পুলিশ ও দমকল বাহিনী। পাতকুয়োটির জল নাড়তে দেখে জল কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথমে ছোট পাম্প ব্যবহার করা হলেও পরে বড় পাম্প দিয়ে জল তোলা হয়। বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা এবং ডুবুরিরা উদ্ধারকাজে অংশ নেন। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টার পর মোহিতের নিথর দেহ উদ্ধার করা হয়।

স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় শোকস্তব্ধ পরিবার ও এলাকাবাসী। বাবু মণ্ডল জানান, ‘‘এলাকায় খোলা পাতকুয়ো না রাখার বিষয়ে বারবার প্রচার করা হলেও এমন ঘটনা খুবই দুঃখজনক। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’’

Related Articles