রাজ্যের খবর

গোঘাটে পথ দুর্ঘটনা! লরির সঙ্গে মোটর সাইকেলের সংঘর্ষে আহত ১

Road accident in Goghat! 1 injured in collision between lorry and motorcycle

Truth Of Bengal: সাতসকালে পথ দুর্ঘটনা। লরির সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংর্ঘষ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। বৃহস্পতিবার গোঘাট বাস স্ট্যান্ড সংলগ্ন বকুলতলা এলাকায় এই ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, লড়িটি আরামবাগ থেকে কামারপুকুরের দিকে যাচ্ছিল। সেইসময় ওপর দিকে মোটর সাইকেলটি আরামবাগের দিকে যাবার পথে মুখোমুখি সংর্ঘষ হয়। যার জেরে আরামবাগ কামারপুকুর রাজ্য সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল অবরুদ্ধ হয়ে যায়। জানা যায়, ওই মোটর সাইকেল আরোহীর নাম অর্ণব বিশ্বাস। বাড়ি গোঘাটের আমদপুর এলাকায়। এরপর এই ঘটনার প্রতক্ষদর্শীরা ঘটনায় খবর দেয় পুলিশকে ।

পুলিশ গিয়ে মোটর সাইকেল আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে গোঘাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে আরামবাগ মেডিকেল হাসপাতালে স্থানান্তরিত করে। পাশাপাশি পুলিশ ঘটনার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও লরির চালক পলাতক।

Related Articles