রংবাহারি প্রদীপে আলো ছড়াচ্ছে হাট, কদর এখনো আছে মাটির জিনিসের, কোথায় জানেন?
নয়ন কুইরী, পুরুলিয়া: রং বাহারি মাটির প্রদীপ কার না ভালো লাগে! বাড়ির সৌন্দর্যকে বৃদ্ধিতেও সাহায্য় করে এগুলি। এই প্রদীপ নিয়েই বসেছে হাট (clay lamps)। কোথায় জানেন?
আরও পড়ুনঃ ভার্চুয়াল শুনানির আগে মহিলাকে ‘চুমু’ আইনজীবির! ভাইরাল ভিডিয়োতে সোরগোল
দীপাবলি বা কালী পুজোতে মাটির প্রদীপ জ্বালানোর রীতি রয়েছে। তবে বর্তমানে নানান রকমের ইলেকট্রিক আলো বা চীনা লাইট বাজারে এসেছে। তাসত্ত্বেও কদর কমেনি মাটির প্রদীপের। (clay lamps)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
প্রতি বছরই দীপাবলীর প্রায় ৩-৪ মাস আগে থেকে মৃৎশিল্পীরা মাটির প্রদীপ তৈরি করেন। পাশাপাশি তৈরি করেন রংবেরঙের খেলনা। ঠিক কালীপুজোর আগেই সেই খেলনা এবং মাটির প্রদীপের পসরা নিয়ে তারা বিভিন্ন জায়গায় বসে বিক্রির জন্য। এই বছরে পুরুলিয়া হাটের মোড়েও একাধিক পসরা সাজিয়ে বসেছে মৃৎশিল্পীরা। সেই মাটির জিনিসপত্র কেনাবেচার বাজারও জমে উঠেছে। চিনা লাইটের দাপটেও মাটির প্রদীপ কেনা বেচার ক্ষেত্রে ভাটা দেখা যায়নি। পুরুলিয়া শহরের কাটিন পাড়া এলাকার মৃৎশিল্পী ভাগবত কুম্ভকার পুরুলিয়া হাটের মোড়ে তার দোকান সাজিয়েছে। তিনি জানান বিক্রি ভালই হচ্ছে। যদিও অনুরাধা নন্দীর নামে অপর এক বিক্রেতা বলেন, মাটির প্রদীপ বিক্রি অনেকটাই কমেছে আগের তুলনায়। (clay lamps)
জনৈক পুরুলিয়ার ক্রেতা জানান, প্রতিবছরই তারা মাটির প্রদীপ এবং মাটির খেলনা কেনেন। রংবেরঙের মাটির খেলনা এবং প্রদীপ কিনেছেন দীপাবলির আলোর উৎসবে শামিল হওয়ার জন্য। এই মাটির জিনিসপত্র এক পুরনো ঐতিহ্য বহন করে তাই, বাজারে বিভিন্ন বৈদ্যুতিক আলো এলেও মাটির প্রদীপের কদর কমেনি। (clay lamps)






