ভার্চুয়াল শুনানির আগে এক মহিলাকে ‘চুমু’ আইনজীবির! ভাইরাল ভিডিয়োতে সোরগোল
জানা গিয়েছে, মঙ্গলবার আদালতের অধিবেশন শুরু হওয়ার আগে অনলাইনে অংশগ্রহণকারীরা বিচারপতির আগমনের অপেক্ষায় করছিলেন।
Truth Of Bengal: দিল্লি হাইকোর্টের একটি ভার্চুয়াল শুনানির সময়ের একটি ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে যে এটি আদালতের অনলাইন শুনানির আগের মুহূর্তের ঘটনা। জানা গিয়েছে, মঙ্গলবার আদালতের অধিবেশন শুরু হওয়ার আগে অনলাইনে অংশগ্রহণকারীরা বিচারপতির আগমনের অপেক্ষায় করছিলেন। বলা হচ্ছে, সে সময় আদালতের পোশাক পরা এক আইনজীবী নিজের কাছে দাঁড়িয়ে থাকা এক মহিলাকে কাছে টেনে ‘চুমু’ খান। আর তা নিয়েই সমাজমাধ্যমে ঝড় শুরু হয়েছে।
Welcome to Digital India Justice 😂
Court is online… but judge forgot it’s LIVE! ☠️
When tech meets tradition
— and the camera off button loses the case! 🤣 pic.twitter.com/1GbfOFQ6w7— ShoneeKapoor (@ShoneeKapoor) October 15, 2025
ভাইরাল হওয়া ফুটেজে দেখা যাচ্ছে, এক আইনজীবী নিজের ঘরে বসে আছেন। ক্যামেরার দিকে আংশিকভাবে মুখ ঘোরানো। সামনের দিকে দাঁড়িয়ে আছেন এক শাড়িপরা মহিলা। ভিডিয়োতে আইনজীবীকে ওই নারীর হাত টেনে নিজের দিকে আনতে দেখা যায়। তারপর ‘চুমুও’ খান। কিছুক্ষণ পর মহিলাটি সরে যান।
ভিডিয়োটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং দুই ঘণ্টারও কম সময়ে প্রায় ৯০ হাজার ভিউ পেয়েছে। তবে ভিডিয়োতে থাকা ব্যক্তিদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, তারা ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি।
ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। সুপ্রিম কোর্টের আইনজীবী শশাঙ্ক শেখর ঝা ভিডিয়োটি শেয়ার করে লিখেছেন, “Delhi High Court।”

অপরদিকে, সুপ্রিম কোর্ট ও দিল্লি হাইকোর্ট—উভয় আদালতে প্র্যাকটিস করা আইনজীবী কুমার দীপরাজ বলেছেন, “তিনি বিচারপতি নন, একজন আইনজীবী। এটি বিচারপতি জ্যোতি সিংয়ের আদালতের ভিডিয়ো এবং তখন আদালতের অধিবেশন চলছিল না।”

উল্লেখ্য, এর আগে জুন মাসে গুজরাট হাইকোর্টের ভার্চুয়াল শুনানিতে এক ব্যক্তিকে টয়লেটে বসে অংশ নিতে দেখা গিয়েছিল। সেই ঘটনায় আদালত ওই ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা এবং ১৫ দিনের সামাজিক সেবা করার নির্দেশ দেয়।
A video showing a man attending Gujarat High Court virtual proceedings while seated on a toilet and apparently relieving himself has gone viral on the social media.
Read full story: https://t.co/FbendKMD2M #GujaratHighCourt #VirtualHearings #VideoConferencehearing… pic.twitter.com/spyxMiptiO
— Bar and Bench (@barandbench) June 27, 2025






