সড়ক নিরাপত্তা ও শ্রমিক কল্যাণে রাজ্য সরকারের অনন্য উদ্যোগ
Truth Of Bengal: মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী ভাবনায় এবং শ্রম দফতরের উদ্যোগে সিউড়িতে অনুষ্ঠিত হল “সড়ক নিরাপত্তা ও শ্রমিক কল্যাণ” বিষয়ক এক বিশেষ সচেতনতা শিবির। কর্মসূচিটি অনুষ্ঠিত হয় সিউড়ি এনবিএসটিসি বাসস্ট্যান্ডে।
আরও পড়ুনঃ চালকবিহীন গাড়ি তৈরি করলেন আইআইএসসির বিজ্ঞানীদের! কবে নামবে রাস্তায়?
এই শিবিরে উপস্থিত ছিলেন সিউড়ি বিধানসভার জনপ্রিয় বিধায়ক বিকাশ রায় চৌধুরীসহ জেলা শ্রম দফতরের একাধিক আধিকারিক। পরিবহন শ্রমিকদের সড়ক নিরাপত্তা, ট্রাফিক নিয়ম, শ্রমিকদের অধিকার ও সামাজিক সুরক্ষা সম্পর্কে বিস্তারিতভাবে জানানো হয়। শ্রমিকদের জন্য সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প সম্পর্কেও তুলে ধরা হয় গুরুত্বপূর্ণ তথ্য।
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
এই উদ্যোগের মাধ্যমে পরিবহন শ্রমিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, দুর্ঘটনা প্রতিরোধ এবং শ্রমিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মানবিক চিন্তাধারাই রাজ্যের শ্রমিক সমাজকে দিচ্ছে নিরাপত্তা ও সম্মানের নতুন দিশা।






