রাজ্যের খবর

Sisamara Sanctuary: শিলিগুড়ির অদূরে অসামান্য পর্যটন কেন্দ্র সিসামারা

Sisamara Sanctuary offers a serene Dooars escape near Siliguri and Jaldapara National Park — perfect for elephant or jeep safaris, birding, Torsa riverside views, and glimpses of rhino, deer, gaurs and jungle magic.

Truth Of Bengal: বাংলায় জঙ্গল বলতেই সবাই উত্তরবঙ্গের জলদাপাড়া, গোরুমারা জাতীয় অভয়ারণ্য, রাজাভাতখাওয়া বা দক্ষিণবঙ্গের সুন্দরবনের কথা বলেন(Sisamara Sanctuary)। কিন্তু উত্তরবঙ্গে এসব অভয়ারণ্য ছাড়াও শিলিগুড়ি শহরের অদূরে অসামান্য পর্যটন কেন্দ্র রয়েছে, তা’হল সিসামারা জাতীয় উদ্যান। আলিপুরদুয়ার জেলায় হিমালয়ের কোলে অবস্থিত সিসামারা জাতীয় উদ্যান। শহরের কোলাহল থেকে মুক্তি পেতে ডুয়ার্সের জঙ্গলে প্রকৃতির সান্নিধ্যে দুদণ্ড শান্তিতে কাটাতে হলে আপনার গন্তব্য হোক সিসামারা। এখানে সকালে ঘুম ভাঙবে হরেক রকম প্রজাতির পাখির কলরবে। জলদাপাড়া জাতীয় অভয়ারণ্যর দক্ষিণে তোর্সা নদীর তীরে অবস্থিত সিসামারা জাতীয় উদ্যান।

[আরও পড়ুনঃ karnataka: দোষী সাব্যস্ত হলেন ডেভেগৌড়ার নাতি, প্রজ্বল রেভান্নার যাবজ্জীবন সাজা]

গোরুমারা, জলদাপাড়ার মতোই ভাগ্য সুপ্রসন্ন হলে এখানে পর্যটকরা হাতি, গণ্ডার, নানান প্রজাতির পাখি, হরিণ, গাউর, বন্য শূকর, লেপার্ডের দেখা পাবেন(Sisamara Sanctuary)। চারপাশে সবুজে ঢাকা পাহাড়, ঠান্ডা মনোরম পরিবেশ। প্রকৃতির সৌন্দর্য দেখে মুগ্ধ হবেন। সিসামারা থেকে জলদাপাড়া জাতীয় অভয়ারণ্য পর্যন্ত হাতির পিঠে চেপে জঙ্গলে সাফারি করার সুযোগ রয়েছে। এলিফ্যান্ট সাফারির পাশাপাশি জিপ সাফারিও করা যায়।

FB POST: https://www.facebook.com/truthofbengal

সিসামারা থেকে কয়েক কিলোমিটার দূরে তোর্সা নদীর তীরে অবস্থিত সাউথ খয়েরবাড়ি নেচার পার্ক দেখতে ভুলবেন না। এখানে বাঘ ও চিতাবাঘের পুনর্বাসন কেন্দ্র রয়েছে(Sisamara Sanctuary)। বর্ষার সময় এটি বন্ধ থাকে না। এছাড়াও জলদাপাড়া জাতীয় অভয়ারণ্যে সাফারি করতে পারেন। ঘুরে আসা যায় বক্সা ব্যাঘ্র প্রকল্পর কাছে রায়মাটাঙ গ্রাম থেকে। এছাড়াও ঘুরে দেখা যায় ভারত-ভুটান সীমান্তর কাছে টোটোপাড়া গ্রাম থেকে। টোটো সম্প্রদায়ের মানুষজন থাকেন। এছাড়াও রায়ডাক নদীর তীরে অবস্থিত রায়ডাক জঙ্গল। হাতি, লেপার্ড, হায়না, হিমালয়ান ব্ল্যাক বিয়ার, শেয়াল দেখতে পাওয়া যায় এই জঙ্গলে।

Related Articles