রাজ্যের খবর

Shantanu Thakur: বনগাঁর ঠাকুরবাড়িতে দুই ভাইয়ের দ্বন্দ্ব

বিজেপির ধর্ম নিয়ে রাজনীতি করার অভিযোগ ওঠে,সেই অভিযোগের মাঝে শান্তনু ঠাকুরকে কড়া ভাষায় বিঁধছেন সুব্রত ঠাকুর।

Truth of Bengal: বিজেপির ধর্ম নিয়ে রাজনীতির জেরে ঠাকুরবাড়ির অন্দরমহলে অশান্তি বাড়ছে।এতদিন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের সঙ্গে রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের বিবাদ তপ্ত করে তোলে মতুয়াদের ধর্মীয় প্রতিষ্ঠানকে।এবার ধর্মীয় শংসাপত্র বন্টন নিয়ে বনগাঁর ঠাকুরবাড়িতে দুই ভাইয়ের সংঘাত প্রকাশ্যে এল। বিজেপি সাংসদ বনাম বিজেপি বিধায়কের দ্বন্দ্বে  শোরগোল পড়েছে গাইঘাটায়।স্বার্থের সংঘাত এতটাই চরমে পৌঁছেছে,যারজন্য বড় ভাই- শান্তবু ও ছোট ভাই সুব্রত দুই মেরুতে অবস্থান করতে পারেন বলে আভাস মিলছে। সুব্রত ঠাকুরের সঙ্গে মমতাবালার বৈঠকে জল্পনা জোরদার হয়েছে,বিজেপির গৃহবিবাদে কী ঠাকুরবাড়িতে ঠোক্কর লাগবে ? সত্যিই কী সুব্রত শিবির বদল করে শান্তনুকে টাইট দেবেন ?(Shantanu Thakur)

[আরও পড়ুনঃ প্রতিরক্ষা ব্যবস্থায় আরও কড়াকড়ি, ওড়িশায় ‘সুদর্শন চক্র’র সফল পরীক্ষা]

বিজেপির ধর্ম নিয়ে রাজনীতি করার অভিযোগ ওঠে,সেই অভিযোগের মাঝে শান্তনু ঠাকুরকে কড়া ভাষায় বিঁধছেন সুব্রত ঠাকুর। এরমধ্যে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে,তিনি সুব্রতকে বিজেপির টিকিট না দেওয়ার হুমকি দিয়েছেন।দলবদলের জল্পনায় ঘি ঢেলেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।(Shantanu Thakur)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

ঠাকুরনগর ঠাকুরবাড়িতে মতুয়া কার্ড ও ধর্মীয় সার্টিফিকেট দেওয়া নিয়ে দ্বন্দ্ব বিজেপি সাংসদ ও বিধায়কের মধ্যে । মমতা ঠাকুর ও সুব্রত ঠাকুর  কাছাকাছি আসায়, স্নায়ুর চাপে পড়েছেন শান্তনু ঠাকুর । রাজনীতি নয় অধিকারের লড়াই পাল্টা  সরব মমতা ঠাকুর ।বড় হিসেবে ছোটদের সমাধানের পথ করে দেওয়ার কথাও তুলে ধরছেন তিনি।(Shantanu Thakur)

মতুয়াসমাজের একাংশের মতে তৃণমূল সংসদ মমতা ঠাকুর ও বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরে দূরত্ব কমেছে। এক সঙ্গে ছবিও দেখা যাচ্ছে। শান্তনু ঠাকুরের মন্তব্য , এটা বিজেপি জন্য ভালো বার্তা নয়। শান্তনুর দাবি, সুব্রত ঠাকুর তৃণমূলে যাবে। ছাব্বিশের আগে  এই জল্পনা কতটা সত্যি হয়,সেটাই দেখার।(Shantanu Thakur)

 

Related Articles