প্রতিরক্ষা ব্যবস্থায় আরও কড়াকড়ি, ওড়িশায় ‘সুদর্শন চক্র’র সফল পরীক্ষা
নতুন প্রতিরক্ষা ব্যবস্থার কারণ প্রতিরক্ষামন্ত্রীর তরফ থেকে ডিয়ারডিওকে ধন্যবাদ জানান প্রতিরক্ষামন্ত্রী।
Truth Of Bengal: আরও নিশ্ছিদ্র করা হল ভারতের আকাশের নিরাপত্তা (Air Defense)। দেশীয় প্রযুক্তিতে তৈরি সুদর্শন চক্র’-র সফল পরীক্ষা সম্পন্ন হল উড়িশায়। ওড়িশা উপকূলে বৃহস্পতিবার ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স ওয়েপন্স সিস্টেম-এর পরীক্ষা চালানো হয়। তবে একথা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর তরফ থেকে জানানো হয় রবিবার। দেশের আকাশসীমাকে আরও নিরাপদ ও মজবুত করবে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এমনটাই আশাপ্রকাশ তার। নতুন প্রতিরক্ষা ব্যবস্থার কারণ প্রতিরক্ষামন্ত্রীর তরফ থেকে ডিয়ারডিওকে ধন্যবাদ জানান প্রতিরক্ষামন্ত্রী।
[আরও পড়ুন: Bangladesh Election: বাংলাদেশে ভোট ব্যবস্থায় আসছে বড় বদল]
সেনা সূত্রে জানা যায়, ‘ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স ওয়েপন্স সিস্টেম’ হল বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এতে কুইক রিঅ্যাকশন সারফেস টু এয়ার মিসাইল রয়েছে। রয়েছে অ্যাডভান্সড ভেরি শর্ট এয়ার ডিফেন্স সিস্টেম এবং ডায়রেক্ট এনার্জি ওয়েপন (Air Defense)। নতুন এই প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে এই তিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। দেশের নয়া আকাশসীমা প্রতিরক্ষা ব্যবস্থা ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স ওয়েপন্স সিস্টেম তৈরি এই তিন ব্যবস্থা নিয়ে।
FB POST: https://www.facebook.com/share/v/1F1mdDKWvu/
প্রসঙ্গত, ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা অপারেশন সিঁদুরের পর তৈরি হয়েছিল, তখন সেই পাক হামলাকেই রুখেছিল ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (Air Defense)। দেশ জুড়ে সেই সময় প্রশংসিত হয়েছিল প্রতিরক্ষা ব্যবস্থার সাফল্য এবং ভূমিকা। মূলত, দেশের আকাশসীমায় আরও করা নিরাপত্তা দেওয়ার কাজ আগেই শুরু হয়েছিল। এবার সেই প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষাও পেল সফলতা।






