JPC: জেপিসি বয়কট করল আপ-তৃণমূল
একের পর এক বিরোধী দল এই কমিটি থেকে নাম সরিয়ে নেওয়ায় করায় স্বাভাবিকভাবেই চাপে কমিটির অন্যতম সদস্য কংগ্রেস।
Truth of Bengal: সংসদে সংবিধান সংশোধনী বিল পেশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজনীতিতে দুর্নীতি রোখার এই ্প্রয়াস বলে তিনি দাবি করেন। বিরোধীদের অভিযোগ সংবিধান শোধনী বিল। বুধবারই লোকসভায় তিনটি গুরুত্বপূর্ণ বিল পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন- সংশোধনী বিল ২০২৫, সংবিধান -১৩০ তম সংশোধনী বিল- ২০২৫ ও জম্মু ও কাশ্মীর পুনর্বিন্যাস – সংশোধনী বিল, ২০২৫ এই ৩টি বিল ঘিরে সংসদে বিরোধীরা সমালোচনায় মুখর হয়। বিরোধীদের আশঙ্কা,এই বিল আইনে পরিণত হলে বিরোধী শাসিত রাজ্যগুলোতে অপপ্রয়োগ করবে কেন্দ্র।(JPC)
[আরও পড়ুনঃ Shantanu Thakur: বনগাঁর ঠাকুরবাড়িতে দুই ভাইয়ের দ্বন্দ্ব]
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন,দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির প্রসঙ্গ তুলে অবিজেপি মুখ্যমন্ত্রী ও বিরোধী শাসিত মন্ত্রীদের হেনস্থার আশঙ্কাই করছে ইন্ডিয়া জোট।বিরোধীদের চাপে কেন্দ্র বিলটি যৌথ সংসদীয় কমিটিতে পাঠিয়েছে।সেই যৌথ সংসদীয় কমিটিতে থাকবে না তৃণমূল কংগ্রেসও সমাজবাদী পার্টি।তৃণমূলের পখেই এবার সংবিধান সংশোধনী বিল সংক্রান্ত সংসদীয় যৌথ কমিটি বা জেপিসি তে প্রতিনিধি পাঠাবে না বলে জানিয়ে দিল আম আদমি পার্টি। রবিবার এক ভিডিও বার্তায় কেন্দ্রের এই বিলের তীব্র সমালোচনা করেন আপ সাংসদ সঞ্জয় সিং।একইসঙ্গে তিনি স্পষ্ট করেন, তাঁদের কোনও প্রতিনিধি জেপিসিতে থাকছে না। একের পর এক বিরোধী দল এই কমিটি থেকে নাম সরিয়ে নেওয়ায় করায় স্বাভাবিকভাবেই চাপে কমিটির অন্যতম সদস্য কংগ্রেস। ইন্ডিয়া জোটের অধিকাংশ দল মনে করছে,তথ্যপ্রমাণ ছাড়া যদিও কোনও মন্ত্রী বা মুখ্যমন্ত্রী ৩০দিন কারাবন্দি থাকেন তাহলে তাঁদের গদি হারাবেন। ৩১দিনে অভিযু্ক্ত মন্ত্রীকে সরে যেতে হবে দায়িত্ব নেওয়া সাংবিধানিক পদ থেকে।(JPC)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
বিলটি আইনে পরিণত হলে মন্ত্রীরা নিজের পদের জন্য কোনও সাংবিধানিক রক্ষাকবচ পাবেন না ।রাজনৈতিক অপব্যবহার না করে স্বচ্ছতার স্বার্থে কেন্দ্র যদি ১৫দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করে ও অকারণ হেনস্থা বন্ধ করে তাহলে বিরোধীরা যে বিলটি নিয়ে সদর্থক ভূমিকা নিতে পারে,সেই শর্ত দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।এখন বিরোধীদের সঙ্গে ঐক্যমত্য গড়তে শাসক বিজেপি আদৌও নমনীয় হয় কিনা সেটাই দেখার।(JPC)


