Road Crisis: দাসপুরে খাটিয়াতে করে হাসপাতালে নিয়ে যাচ্ছে বৃদ্ধাকে! সমাজ মাধ্যমে ভাইরাল সেই ছবি
Village roads in Dankuni in disrepair and ambulances unable to access, a sick elderly patient was forced to be carried on a cot to reach hospital, highlighting administration’s failure.
Truth Of Bengal: শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর: খাটিয়াতে করে অসুস্থ বৃদ্ধাকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে, সমাজমাধ্যমে ভাইরাল এমনই ছবি। রাস্তার বেহাল অবস্থা, তাই গ্রামে কোনোভাবেই প্রবেশ করতে পারেনা অ্যাম্বুলেন্স(Road Crisis)। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের নিজ নাড়াজোল গ্রাম পঞ্চায়েতের সীমানা এলাকার। হাই স্কুলের সামনের রাস্তা দীর্ঘ দিন ধরে বেহাল দশা, রাস্তা টি মানুষের চলাচলের একেবারে অযোগ্য হয়ে পড়েছে। হঠাৎই গ্রামের এক বৃদ্ধার অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসাপাতালে নিয়ে যেতে চরম সমস্যায় পড়তে হল পরিবারের লোক জনদের। দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষেরা যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে, তাই গ্রামে ঢোকে না কোন গাড়ি বা এম্বুলেন্স, প্রশাসনকে বারবার জানিয়েও কোন সূরাহা হয়নি। তাই অসুস্থ বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া! অসুস্থ বৃদ্ধাকে খাটিয়ায় করে হাসপাতালে নিয়ে গেল পরিবারের লোক জন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল!
[আরও পড়ুনঃ Medvedev: ইউএস ওপেনে হার মেদভেদেভর, জয় পেলেন জোকার ও সাবালাঙ্কা]
গ্রামবাসীরা জানাচ্ছেন দীর্ঘ ছয় থেকে সাত বছর ধরে এভাবেই বেহাল রাস্তা, বারবার প্রশাসনকে জানিও কোন হুঁশ ফেরেনি, মেরামত হয়নি রাস্তা। যা নিয়ে শাসক দলকে তীব্র কটাক্ষ করেছেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট(Road Crisis)। তিনি বলেন যে ছবি সমাজের মাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা দেখে নিজেরই খুব ও কষ্ট বেদনা লেগেছে। যে বিধানসভায় পরপর শাসকদলের বিধায়ক তিনবার জয় লাভ করেছে, সেই এলাকার রাস্তার যদি এই অবস্থা হয়, তাহলে উন্নয়ন হয়েছে তারা কিভাবে এই দাবি করছেন।
FB POST: https://www.facebook.com/truthofbengal
সারা পশ্চিমবাংলা জুড়ে একই বেহাল অবস্থা, বর্তমান সরকারের আমলে। আসলে শাসক দলের নেতারা চুরি করে নিজেদের পকেট ভরাতে ব্যাস্ত, মানুষের উন্নয়ন নয় করতে নয়। তবে শাসকদলীর নেতা-মন্ত্রীদের সাথে যোগাযোগ যোগাযোগ করা হলেও কোন প্রতিক্রিয়া মেলেনি।





