Medvedev: ইউএস ওপেনে হার মেদভেদেভর, জয় পেলেন জোকার ও সাবালাঙ্কা
এই ম্যাচে হারের সঙ্গে সঙ্গে টানা তিনটি গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন মেদভেদভ
Truth of Bengal: ইউএস ওপেনের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন বিশ্বের দানিল মেদভেদভ। ফরাসি খেলোয়াড় বেঞ্জামিন বোঞ্জির কাছে। পাঁচ সেটের লড়াইয়ের খেলার ফল (৩-৬, ৫-৭, ৭-৬, ৬-০, ৪-৬)। এই ম্যাচে হারের সঙ্গে সঙ্গে টানা তিনটি গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন মেদভেদভ (Medvedev)।
ম্যাচ হেরে কার্যত নিজের মাথা আর ঠাণ্ডা রাখতে পারেননি রাশিয়ান টেনিস তারকা। কোর্টের বাইরে এসে ছুঁড়ে ফেলেন নিজের টেনিস ব্যাট। পাশাপাশি বেশ কিছুক্ষণ চেয়ারে মাথা নীচু করে বসেও থাকতে দেখা যায় মেদভেদভকে। তবে এছাড়াও এই ম্যাচের একটি ঘটনায় নিজেকে সামলাতে না পেরে বিতর্কেও জড়িয়ে পড়েন মেদভেদভ।
আরও পড়ুনঃ Vivekananda Camp: স্বামী বিবেকানন্দের ভাবাদর্শেনে শুরু যুব প্রশিক্ষণ শিবির
ঘটনার সূত্রপাত হয় ম্যাচের তৃতীয় সেটে। সেই সময় ৫-৪ ব্যবধানে প্রতিপক্ষের থেকে এগিয়ে ছিলেন মেদভেদভ। সেই সময় সার্ভিস পান ফরাসি খেলোয়াড় বোঞ্জি। ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল মেদভেদভের কাছে। কেননা আগের দুটি সেটে তিনি পরাজিত হয়েছিলেন। কাজেই এই সেটে যদি বেঞ্জামিন জয় তুলে নেন, তাহলে স্ট্রেট সেটে হারের মুখ দেখতে হত রাশিয়ান টেনিস তারকাকে। এই সময় সার্ভিস করতে গিয়ে বেঞ্জির দ্বিতীয় সার্ভিস নেওয়ার সময় একজন কোর্টে ঢুকে পড়েন। ফলে ম্যাচ দ্রুত থামিয়ে দেন আম্পায়ার। এরপর তিনি আবার বেঞ্জামিনকে পুনরায় প্রথম সার্ভিস নিতে বলেন (Medvedev)।
আম্পায়ারের এমন সিদ্ধান্তই মেনে নিতে পারেননি মেদেভদভ। তিনি এই ঘটনার প্রতিবাদ করে আম্পায়ারের সঙ্গে তর্কও জুড়ে দেন। তিনি আম্পায়ারের কাছে অভিযোগ করেন, ‘কেন বেঞ্জামিনকে পুনরায় আবার সার্ভিস করতে বলা হল।’ এখানেই শেষ না করে রাশিয়ান তারকা বলেন, ‘আম্পায়ার মনে হয় তাড়াতাড়ি ম্যাচ শেষ করতে চাইছেন।’ এই ঘটনার জেরে প্রায় কিছুক্ষণ বন্ধ থাকে ম্যাচ। এরপর পুনরায় তা চালু হলেও শেষরক্ষা করতে পারেননি মেদভেদভ।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
মেদভেদভ পরাজিত হলেও জয় পেলেন জকোভিচ। তিনি পরাজিত করলেন লিয়ারনার টিয়েনকে। স্ট্রেট সেটে প্রতিপক্ষকে পরাজিত করে ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে খেলার ছাড়পত্র আদায় করে নিলেন জোকার। দ্বিতীয় রাউন্ডে জোকারকে খেলতে হবে যুক্তরাষ্ট্রের খেলোয়াড় জাকারি সাজদার বিপক্ষে (Medvedev)।
জোকারের মত মহিলাদের ম্যাচে দাপট দেখিয়ে জয় পেয়েছেন সাবালাঙ্কা। তিনি পরাজিত করেন রেবাকা মাসারোভাকে। ম্যাচের প্রথম সেটে সাবালাঙ্কার বিপক্ষে লড়াই করলেও দ্বিতীয় সেট থেকে আর ঘুরে দাঁড়াতে পারেননি রেবেকা। এই টুর্নামেন্টের শুরু থেকেই বেশ ছন্দে লাগছে সাবালাঙ্কাকে। এখন দেখার ফরাসি ওপেন ও উইলম্বলডনে ব্যর্থ হওয়ার পর এবার এই টুর্নামেন্টকেই পাখির চোখ করেছেন সাবালাঙ্কা।






