রাজ্যের খবর

পটকা বাজির আগুনে পুড়ে ছাই ২টি বাড়ি, দেখুন ভিডিয়ো

2 houses burnt to ashes in firecracker fire, watch video

Truth Of Bengal: পটকা বাজির আগুনে ধূলিসাৎ ২টি বাড়ি। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগর পাড়া থানার সাহেবনগর হাই স্কুল সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, সোমবার খুশির ইদ, তাই ছোটো ছোট-বাচ্চারা পটকা বোম নিয়ে এদিকে সেদিকে ফাটাচ্ছিল।

সেখানে থেকেই কোনো ভাবে একটি পটকা সেই বাড়িতে পরে এবং নিমেষেই আগুন ধরে যায় আছিয়া বেওয়ার বাড়িতে। সেই আগুন নিমেষেই গ্রাস করে পুরো বাড়ি, যদিও স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করে ততক্ষনে সব পুড়ে ছাই। বাড়ির কৃষিজ ফসল সহ সোনা এবং সরকারি নথিপত্র ও নগদ ৬০ হাজার টাকা পুড়ে ছাই হয়ে যাই। পরে সাগরপাড়া থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে, কিভাবে আগুন লাগলো।

Related Articles