ভয়াবহ পথদুর্ঘটনা উত্তরপ্রদেশে, মৃত ৫, আহত ৬
Horrific road accident in Uttar Pradesh, 5 dead, 6 injured
Truth Of Bengal: ভয়াবহ পথদুর্ঘটনার সাক্ষী উত্তরপ্রদেশের হারদই জেলা। ঘটনায় মৃত্যু হয় ৫ জনের। গুরুতর আহত ৬ জন। শনিবার এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে মাঝিলা থানার কাছে।
পুলিশ সূত্রে খবর, একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথেই দূর্ঘটনার কবলে পড়ে একটি গাড়ি। মাজহিলার কুশমা গ্রাম থেকে পালিগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছিল ওই গাড়িটি। জানা যায়, আচমকাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তারপরই সেটি রাস্তার ধারের বড় একটি গভীর খাদে পরে যায়।
ঘটনাস্থলেই এক শিশু-সহ অন্তত পাঁচ জন মারা গিয়েছেন বলে জানা যাচ্ছে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ সূত্রে খবর, গুরুতর আহত ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। সেইসঙ্গে মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। এই দূর্ঘটনার জেরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তবে সমগ্র ঘটনার তদন্তও ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ।






