Raghu Dakat: ২৬শে সেপ্টেম্বর আসছে ‘রঘু ডাকাত’, তার আগে একেবারে অন্য মেজাজে ধরা দিলেন অভিনেতা দেব
মাটিতে বসে খুদেদের কোলে নিয়ে আদর করা থেকে শুরু করে আদিবাসীদের সঙ্গে নাচ, সবকিছুই করেছেন তারকা অভিনেতা, যা চোখের নিমেষে ভাইরাল হয়েছে বিভিন্ন সমাজমাধ্যমে।
Truth of Bengal: আর অপেক্ষা মাত্র ২৬৪ ঘন্টার, অর্থাৎ ১১ দিনের। তারপরই বাংলার সিনেমা হলগুলিতে মুক্তি পাবে দেব ও ইধিকা অভিনীত ‘রঘু ডাকাত’। বলা ভালো, আসন্ন ২৬ তারিখের জন্য এখন অনেকেই অপেক্ষা করছেন। দেবকে নতুন লুকে ও নতুন চরিত্রে দেখার জন্য মরিয়া তাঁর ভক্তরা। তবে তার আগে দেবকে দেখা গেল এক আলাদা মেজাজে (Raghu Dakat)।
উত্তরবঙ্গে ছবির প্রচার সেরে দেব পৌঁছালেন পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামে। সেখানে তিনি এমন আচরণ করলেন যে মনে হচ্ছিল না তিনি একজন জনপ্রিয় অভিনেতা। বলতে গেলে, তাঁকে আর পাঁচটা সাধারণ মানুষের মতোই লাগছিল। মাটিতে বসে খুদেদের কোলে নিয়ে আদর করা থেকে শুরু করে আদিবাসীদের সঙ্গে নাচ, সবকিছুই করেছেন তারকা অভিনেতা, যা চোখের নিমেষে ভাইরাল হয়েছে বিভিন্ন সমাজমাধ্যমে। তা দেখে অনেকে প্রশংসা করেছেন। অধিকাংশের মতেই, দেব মাটির মানুষ (Raghu Dakat)।
আরও পড়ুনঃ Rajat Patidar: দক্ষিণাঞ্চলকে হারিয়ে দলীপ ট্রফির খেতাব জয় মধ্যাঞ্চলের
প্রসঙ্গত, আগামী ২০ তারিখ ‘রঘু ডাকাত’ ছবির মেগা ট্রেলার লঞ্চের অনুষ্ঠান রয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সেখানে যাতে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য উত্তরবঙ্গে যাওয়ার আগেই দেব কথা বলেছিলেন কলকাতার সিপি মনোজ ভার্মার সঙ্গে। অর্থাৎ এর থেকে এটা স্পষ্ট যে শাসকদলের তারকা সাংসদ চান ‘ধুমকেতু’র মতো ‘রঘু ডাকাত’এর ট্রেলার লঞ্চও যেন ধুমধাম করে হয় (Raghu Dakat)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/
উল্লেখ্য, ‘রঘু ডাকাত’ ছবিতে দেব ও ইধিকার পাশাপাশি দেখা যাবে বাংলা সিনেমার অন্যতম তারকা অভিনেতা-অভিনেত্রী অনির্বাণ ভট্টাচার্য ও সোহিনী সরকারকেও। এছাড়াও রয়েছেন রূপা গাঙ্গুলির মতো বর্শিয়ান অভিনেত্রী। সিনেমাপ্রেমীরা মনে করছেন দেবের বাকি ছবিগুলির মতো এই ছবিটিও বক্স অফিসে দারুন সাফল্যের মুখ দেখবে। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত ছবিটির পরিণতি কি হয়। চরম সাফল্যের মুখোমুখি হয় নাকি চরম ব্যর্থতার, সেটাই এখন দেখার (Raghu Dakat)।






