রাজ্যের খবর

Political Rift: “রাজ্য নেতৃত্ব ডাকেনি” প্রধানমন্ত্রীর দুর্গাপুর সভা নিয়ে বিস্ফোরক দিলীপ

Political Rift spotlights Dilip Ghosh claiming he wasn’t officially invited by state BJP to PM Modi’s Durgapur rally, yet plans to attend for party workers.

Truth Of Bengal: দেবজিৎ মুখার্জি, কলকাতা: বছর পেরোলেই বাংলায় বিধানসভা নির্বাচন। বলা বাহুল্য, এখন থেকেই যেন একটি ভোট পরিবেশ তৈরি হয়ে গিয়েছে রাজ্যে। ইতিমধ্যেই দলগুলি তরফ থেকে ময়দানে নামা হয়েছে প্রচার পর্ব সারতে। সামনে ২১শে জুলাই(Political Rift)। প্রত্যেক বছরের মতো এই বছরও এই সভা ধর্মতলায় বড় করে করবে শাসকদল তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবির জোরদার প্রস্তুতি শুরু করেছে। দলীয় নেতা ও মন্ত্রীদের সঙ্গে চলছে লাগাতার বৈঠক। তবে তার আগে ১৮ই জুলাই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আলিপুরদুয়ারের পর এবার তাঁর সভা হবে দুর্গাপুরে। গেরুয়া শিবির যাবতীয় সব আয়োজন সারছে এই সভাকে ঘিরে। নেতাদের সঙ্গে হাত লাগিয়েছেন দলীয় কর্মীরা। সকল সমর্থক প্রধানমন্ত্রীকে দেখার এবং তাঁর বার্তা শোনার জন্য মুখিয়ে রয়েছেন। এক কথায় বলতে গেলে, গোটা গেরুয়া শিবির ১৮ তারিখের অপেক্ষায় রয়েছে।

[আরও পড়ুনঃ Romantic Pair: ‘রোমান্টিক জুটি’, উত্তম-সুচিত্রার পর বাঙালির মননে প্রেম জাগিয়ে ছিলেন এঁরাই]

কিন্তু প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সভার আগে বঙ্গ বিজেপির কর্মী ও সমর্থকদের মনে প্রশ্ন ঘোরাফেরা করছিল দিলীপ ঘোষকে নিয়ে। জানা যাচ্ছে, এই সভায় ডাক পেয়েছেন তিনি এবং ১৭ তারিখ রাতেই নাকি তিনি দুর্গাপুর পৌঁছাবেন। তবে গেরুয়া শিবিরের এই দাবাং নেতা এবার জানালেন যে তিনি নাকি রাজ্য নেতৃত্বের তরফ থেকে কোন ডাক পাননি(Political Rift)। শুধু তাই নয়, এই সংক্রান্ত আরো কয়েকটি তুলে ধরেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি। রোজের মতো মঙ্গলবারও প্রাতঃভ্রমণে বেরোন দিলীপ ঘোষ। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন। প্রশ্ন ওঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা ঘিরে। সেই প্রশ্নের উত্তরে তিনি জানান যে তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি। দিলীপ ঘোষ বলেন, “প্রধানমন্ত্রীর এই সভা নিয়ে আমাকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি রাজ্য নেতৃত্বের তরফ থেকে।” যদিও এরপর তিনি পরিষ্কার করে দেন যে তিনি সভায় উপস্থিত থাকবেন। দিলীপবাবু বলেন, “দলের কর্মীরা চান যে আমি প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত থাকি। সেই কারণেই আমি ওখানে যাব এবং থাকবো কর্মীদের মাঝেই।”

FB POST: https://www.facebook.com/truthofbengal

উল্লেখ্য, বহুদিন ধরেই বঙ্গ বিজেপির সঙ্গে দূরত্ব বাড়ছিল দিলীপ ঘোষের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে দীঘায় জগন্নাথ মন্দিরে উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার পর তাঁকে পড়তে হয়েছিল দলের একাংশ নেতাদের কটাক্ষের মুখে। এরপর তিনি একাধিক দলীয় কর্মসূচি থেকে বাদ পড়েছিলেন(Political Rift)। এমনকি শমীক ভট্টাচার্যকে নয়া রাজ্য সভাপতি হিসেবে বরণ করার অনুষ্ঠান থেকেও তাঁকে বাদ দেওয়া হয়েছিল। এর মাঝে প্রশ্ন উঠছিল তাঁর ঘাসফুল শিবিরে যোগ নিয়ে। যদিও এরপর বৈঠকে বসেন শমীক ভট্টাচার্য ও দিলীপ ঘোষ এবং যাবতীয় ভুল বোঝাবুঝি মেটে। প্রাক্তন রাজ্য সভাপতি পরিষ্কার করে দেন যে তিনি তৃণমূল কংগ্রেসের যোগ দেবেন না এবং আসন্ন ২১শে জুলাই সভাতেও থাকবেন না। এবার দেখার বিষয় আবার দিলীপ ঘোষকে সেই পুরোনো ফর্মে দেখা যায় কিনা।

Related Articles