রাজ্যের খবর

Unidentified Body: অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ডোমকলে

Unidentified Body found in Domkal’s Kalaberia field area early morning; police recover deceased and send to Murshidabad Medical College for post-mortem.

Truth Of Bengal: কল্যান বিশ্বাস, মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদের ডোমকল থানার কলাবেরিয়া মাঠ এলাকায় স্থানীয় মানুষ দেখতে পায় সাত সকালে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ পড়ে রয়েছে(Unidentified Body)। ঘটনায় ব্যাপক চঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডোমকল থানার পুলিশ। পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

[আরও পড়ুনঃ Renuka Singh: অস্ট্রেলিয়া সিরিজের আগে ফিটনেস টেস্টে উত্তীর্ণ রেণুকা সিং]

স্থানীয় বাসিন্দা সুত্রে জানাযায়, কলাবেরিয়া মাঠ এলাকায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়(Unidentified Body)। তারপর স্থানীয় মানুষ পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।

FB POST: https://www.facebook.com/truthofbengal

পুলিশ সুত্রে জানাযায়, আজ সকালে মুর্শিদাবাদের ডোমকল থানার কলাবেরিয়া মাঠ এলাকায় একটি মৃতদেহ উদ্ধার। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ(Unidentified Body)। পুলিশ মৃতদেহ ঊদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। মৃতের নাম পরিচয় পাওয়া যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ।

Related Articles