OBC List: ওবিসি তালিকা নিয়ে জটিলতা অব্যাহত, দ্রুত শুনানির আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট
মঙ্গলবার সুপ্রিম কোর্টে রাজ্যের পক্ষ থেকে জানানো হয়, হাইকোর্ট একের পর এক নির্দেশ জারি করায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
Truth of Bengal: রাজ্যের নতুন ওবিসি তালিকা নিয়ে আইনি টানাপোড়েন আরও দীর্ঘায়িত হতে চলেছে। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশ প্রত্যাহার হলেও, জয়েন্ট প্রবেশিকা সহ বিভিন্ন ভর্তির ক্ষেত্রে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে মামলার দ্রুত শুনানির আবেদন করেছিল রাজ্য সরকার। তবে মঙ্গলবার সেই আবেদন খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত।
মঙ্গলবার সুপ্রিম কোর্টে রাজ্যের পক্ষ থেকে জানানো হয়, হাইকোর্ট একের পর এক নির্দেশ জারি করায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। তাই জরুরি ভিত্তিতে শুনানি দরকার। কিন্তু প্রধান বিচারপতি বিআর গাভাই স্পষ্টভাবে জানিয়ে দেন, মামলাটি ‘ডিলিস্ট’ করা হবে না এবং দ্রুত শুনানি সম্ভব নয়। আদালত ইতিমধ্যেই নোটিস জারি করেছে বলেও জানান তিনি (OBC List)।
আরও পড়ুন: Voter Fraud: বুধবার কমিশনের তলব মুখ্য সচিব কে
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি সূত্রে জানা গিয়েছে, ওবিসি সার্টিফিকেট বাতিল-সংক্রান্ত এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ৯ সেপ্টেম্বর। অর্থাৎ প্রায় এক মাস পিছিয়ে গেল এই সংবেদনশীল মামলার শুনানি। ফলে, রাজ্যের নতুন ওবিসি তালিকা নিয়ে তৈরি জটিলতা অব্যাহত থাকছে, যা ভর্তি প্রক্রিয়াতেও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে (OBC List)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/






