খেলা

Asia Cup: আসন্ন এশিয়া কাপে তিন তারকাকে কি বাদ দিয়েই দল গড়ার পরিকল্পনা গম্ভীর-আগরকারের?

সংবাদমাধ্যম সূত্রে খবর, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি খেলোয়াড়দের ফিটনেস সার্টিফিকেট বোর্ডের কাছে পাঠালেই, আসন্ন এশিয়া কাপের দল বাছাই নিয়ে আলোচনায় বসলেন গম্ভীর-আগরকাররা।

Truth of Bengal: আগামী মাসে সৌদি আরবে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। তারপর ২০২৬-এ টি-টোয়েন্টি বিশ্বকাপ। কাজেই বিশ্বকাপের কথা মাথায় রেখে এখন থেকে নিজেদের দল তৈরি করে নিতে চাইছেন ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সংবাদমাধ্যম সূ্ত্রে খবর, বিশ্বকাপের কথা ভেবে এশিয়া কাপের জন্য গৌতম গম্ভীর-অজিত আগরকাররা বিশ্রাম দিতে চাইছেন দলের তিন সিনিয়র ক্রিকেটারকে। এই তিন সিনিয়র ক্রিকেটার হলেন শুভমন গিল, যশস্বী জয়সওয়াল এবং লোকেশ রাহুল। সংবাদমাধ্যম সূত্রে খবর, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি খেলোয়াড়দের ফিটনেস সার্টিফিকেট বোর্ডের কাছে পাঠালেই, আসন্ন এশিয়া কাপের দল বাছাই নিয়ে আলোচনায় বসলেন গম্ভীর-আগরকাররা। তারপরই চূড়ান্ত দল বেছে নেওয়া হবে। তবে বোর্ডের অন্দর মহল সূত্রের খবর, আসন্ন এশিয়া কাপ নিয়ে নাকি খুব বেশি পরীক্ষা-নীরিক্ষার পথে হাঁটতে রাজি নয় টিম ম্যানেজমেন্ট। কেননা দলের টপ থেকে মিডল অর্ডার প্রায় পাকা (Asia Cup)।

আরও পড়ুন: Arms Bust: বেলডাঙ্গায় বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার এক অস্ত্রকারবারী

ওপেনার হিসেবে অভিষেক-সঞ্জু পাকা। তারপর একে একে সূর্য, তিলক এবং হার্দিক। কিন্তু কেন এই দলে কেন শুভমনকে রাখতে চাইছেন না বোর্ড কর্তারা? এই প্রসঙ্গে বোর্ডের এক সূত্র মারফত জানা গিয়েছে, অভিষেক শর্মা বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেটে আইসিসি-র তালিকায় এক নম্বরে রয়েছেন। সঞ্জুও গত মরসুমে শুধু ব্যাটিংই দুর্দান্তভাবে করেননি, তার পাশাপাশি উইকেটকিপিংটাও ভাল করেছেন। দলের অধিনায়ক স্কাই ও তিলকের পারফরম্যান্সও ভাল। সে কারণেই সদ্য ইংল্যান্ড সিরিজ ও আইপিএল-এ দুরন্ত খেলা শুভমনকে দলে নেওয়া সম্ভব হচ্ছে না। কেননা বোর্ড কর্তারা মনে করছেন শুভমন, ‘রাহুল, যশস্বী প্রত্যেকেই টপ অর্ডার ব্যাটার। কিন্তু তাঁদের জায়গা পুরোপুরি ভরতি হয়ে গিয়েছে। সে কারণে এশিয়া কাপের আসরে এই তিন তারকাকে মাঠের বাইরে থাকতে হবে।’  শুধু এই তিন ক্রিকেটারই নন, এশিয়া কাপের দলে খুব সম্ভবত জায়গা হবে না আইপিএল-এ গুজরাট টাইটান্সের হয়ে দুরন্ত খেলা সাই সুর্দশনেরও (Asia Cup)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/1HiWhGmAnH/

এই টুর্নামেন্টে নির্বাচকদের প্রথম পছন্দের উইকেটরক্ষক হলেন সঞ্জু স্যামসন। এবং দ্বিতীয় কিপার হিসেবে জীতেশ এবং ধ্রুব জুড়েলের মধ্যে একজনকে বেছে নেওয়া হবে। কেননা এই পজিশনে একজনকে বাছা খুব একটা সহজ হবে না। কেননা জুড়েল এর আগে জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি সিরিজে খেললেও, জীতেশ গত আইপিএল-এ বিরাট-পাতিদারদের দলের হয়ে দুরন্ত ছন্দে ছিলেন। কাজেই এখন দেখা যাক, কাকে বেছে নেওয়া হয়। বোলিং বিভাগে নির্বাচকদের প্রথম পছন্দ অবশ্যই হার্দিক পান্ডিয়া। নীতিশ ইংল্যান্ড সিরিজে চোট পাওয়ায় তাঁর দলে থাকার সম্ভাবনা নেই। এছাড়া শিভম দুবেরও জায়গা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং অলরাউন্ডার হিসেবে দেখা যেতে পারে অক্ষর প্যাটেল ও শিভম দুবেকে। পেসার হিসেবে থাকবেন বুমরা ও অর্শদীপ জায়গা পাকা, তবে দলে জায়গা পেতে জোর লডাইয়ের সম্ভাবনা রয়েছে প্রসিদ্ধ কৃষ্ণ ও হর্ষিত রানার মধ্যে। এখন দেখা যাক শেষ পর্যন্ত এশিয়া কাপের ভারতীয় দলে কারা কারা জায়গা পান আর কারাই বা বাইরে থাকেন, তা সময়ই বলবে (Asia Cup)।

Related Articles