রাজ্যের খবর

Fake Doctors: হাটেই দন্ত–চিকিৎসা! মালদায় ভুয়ো চিকিৎসার ফাঁদে পড়ছেন সাধারণ মানুষ

Fake Doctors operate in Malda markets without degrees or licenses, selling medicines and offering risky treatments.

Truth Of Bengal: মালদা: এবার হাটেও বসছে চিকিৎসকরা! রমরমিয়ে চলছে তাদের চিকিৎসা পরিষেবা। দেদারে বিক্রি হচ্ছে ওষুধ। কিন্তু সেই চিকিৎসকদের নেই কোন ডিগ্রি নেই কোন লাইসেন্স। এক কথায় তারা ভুয়ো চিকিৎসক(Fake Doctors)। কিন্তু গ্রামের সহজ সরল গরীব মানুষদের চিকিৎসক ভেবে ঠকছে। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকে গোবরাঘাট হাটে এই ছবি সামনে এসেছে। হাট মানে আমরা বুঝি যেখানে শাক সবজি, ফলমূল, মাছ মাংস, কাপড় সহ বিভিন্ন সামগ্রী বেশ কিছুটা সস্তায় মেলে। গ্রামের মানুষ ভিড় জমায়। কিন্তু সেই হাটেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে পসরা সাজিয়ে বসেছে এই ভুয়ো চিকিৎসকরা। কোন রকম ডিগ্রী ছাড়া যারা চিকিৎসা করছে। মানুষের কাছে জাল ওষুধ বিক্রি করছে। চলছে দাঁতের চিকিৎসা। এমনকি দাঁত তোলা হচ্ছে।

[আরও পড়ুনঃ Peak Ascent: অনামী শৃঙ্গে প্রথম সাফল্য, ইতিহাস গড়লেন সোনারপুরের শুভেন্দু]

গ্রামের মানুষ সস্তায় চিকিৎসা পাচ্ছে ভেবে সেখানে আসছে। কিন্তু যেখানে রীতিমতো মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ছে। চিকিৎসকরা নিজেরাই বলছেন তাদের কাছে কোন কাগজ নেই(Fake Doctors)। তারা প্র্যাকটিস করতে করতে শিখেছে। কিন্তু প্রশ্ন উঠছে কেন পদক্ষেপ নিচ্ছে না স্বাস্থ্য দফতর? শুধু এই হাট নয়। পার্শ্ববর্তী তুলসিহাটা, চাঁচল, সামসি সব হাটেই এই চিকিৎসকদের রমরমা।

FB POST: https://www.facebook.com/truthofbengal

কীভাবে কোন রকম ডিগ্রি শিক্ষা ছাড়া এরা চিকিৎসা পরিষেবা দিচ্ছে? ওষুধ বিক্রি করছে? এসব প্রশ্ন থেকেই যাচ্ছে। তৃণমূলের দাবি এরকম চললে প্রশাসন অবশ্যই দ্রুত পদক্ষেপ নেবে। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

Related Articles