North Bengal Flood: উত্তরবঙ্গের বন্যা ‘ম্যান মেড’! কেন্দ্রকে তোপ দেগে মৃতদের পরিবারকে ৫ লক্ষ ও হোমগার্ডের চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর
রওনা হওয়ার আগে দমদম বিমানবন্দর থেকেই মৃতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য এবং পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি দেওয়ার কথা ঘোষণা করলেন তিনি।
Truth of Bengal: টানা বৃষ্টি এবং ভুটান থেকে নেমে আসা জলে বিপর্যস্ত উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি পরিদর্শনে সোমবার সকালে পাহাড়ের উদ্দেশে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রওনা হওয়ার আগে দমদম বিমানবন্দর থেকেই মৃতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য এবং পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি দেওয়ার কথা ঘোষণা করলেন তিনি। এদিন বিমানবন্দর চত্বর থেকেই জলযন্ত্রণা নিয়ে কেন্দ্রকে তোপ দেগে মুখ্যমন্ত্রী এই দুর্যোগ পরিস্থিতিকে “ইচ্ছাকৃত” বা “ম্যান মেড বন্যা” বলে অভিযোগ করেন (North Bengal Flood)।
মৃতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য এবং পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি দেওয়ার কথা ঘোষণা করলেন তিনি। pic.twitter.com/gyQK7ULu2S
— TOB DIGITAL (@DigitalTob) October 6, 2025
উত্তরবঙ্গে ভয়াবহ বন্যা পরিস্থিতির জন্য জল ছাড়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “কতটা জল সামলাব? বিহার, উত্তরপ্রদেশ থেকে জল আসছে। গঙ্গা টইটম্বুর। ডিভিসি ইচ্ছেমতো জল ছেড়ে চলেছে। মাইথন, ডিভিসি, পাঞ্চেতের জন্য জলযন্ত্রণা ভোগ করছি লাগাতার।” কলকাতার সাম্প্রতিক ভয়াবহ পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, “কলকাতার কী অবস্থা হয়েছিল সেদিন।” এরপর উত্তরবঙ্গের দিকে ইঙ্গিত করে তিনি জানান, “এদিকে ভুটান, সিকিমের জলে নাগরাকাটা, ধূপগুড়ির ভয়ংকর অবস্থা। ম্যান মেড বন্যায় এতগুলো প্রাণ গেল (North Bengal Flood)।”
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/
এই দুর্যোগে উত্তরবঙ্গে এখনও পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বিমানবন্দর থেকেই এদিন মুখ্যমন্ত্রী মৃতদের পরিবারের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করেন। তিনি বলেন, “মৃত্যুর তো কোনও ক্ষতিপূরণ হয় না। তবে যারা পরিবারের সদস্যরা রইলেন, তাঁদের তো বাঁচতে হবে, তাই পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে। পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি দেওয়া হবে।” বৃষ্টি ও বন্যায় উত্তরবঙ্গে আটকে পড়েছেন বহু পর্যটক। সে প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, সব হোটেলকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে আটকে পড়া পর্যটকদের থেকে কোনওরকম টাকা নেওয়া না হয়। এই খরচ পুরোটাই বহন করবে রাজ্য সরকার। পাশাপাশি, আটকে পড়া স্থানীয় বাসিন্দাদেরও রাজ্যের উদ্যোগেই ঘরে ফেরানো হবে বলে তিনি জানান (North Bengal Flood)।
উত্তরবঙ্গে পৌঁছে মুখ্যমন্ত্রী প্রথমে হাসিমারা হয়ে নাগরাকাটা যাবেন এবং যতদূর পর্যন্ত এগোনো সম্ভব, ততটাই পরিস্থিতি খতিয়ে দেখবেন।





