The Truth Of Bengal: ডিসেম্বরে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে আসতে চলেছে সিংহ। পাশাপাশি জেব্রা, জিরাফ ও ব্ল্যাক প্যান্থারও আসছে এই পার্কে। শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক পরিদর্শনে এসে এমনটাই জানালেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। নতুন অতিথে আসার পর আকর্ষণ আরও বাড়বে বেঙ্গল সাফারি পার্কের।
উত্তরবঙ্গের পর্যটকদের জন্য এবার খুশির খবর। শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে বেশ কয়েকজন নতুন অতিথি। পুজোর পরে সেই অতিথি আসবে বেঙ্গল সাফারি পার্কে। এবার শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে আসতে চলেছে সিংহ। পাশাপাশি জেব্রা, জিরাফ ও ব্ল্যাক প্যান্থারও আসবে এই পার্কে। শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক পরিদর্শনে এসে এমনটাই জানালেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। নতুন অতিথিরা এলে বেঙ্গল সাফারি পার্কের আকর্ষণ আরও বাড়বে মনে করছে সবাই।
গত ১৯ আগস্ট বেঙ্গল সাফারি পার্কে রয়্যাল বেঙ্গল টাইগার রিকা তিনটি শাবকের জন্ম দিয়েছে। বিশেষ নজরে থাকা সেই তিন শাবক সুস্থ রয়েছে বলে জানান বনমন্ত্রী। তবে সংক্রমণের আশঙ্কায় এখন শাবকদের কাছে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মা ও শাবকের ওপর নজর রেখেছেন বেঙ্গল সাফারির কর্মী ও চিকিৎসকরা। কিছুদিন আগে সাদা বাঘ কিকা দুটি শাবকের জন্ম দিয়েছিল। যদিও কয়েক দিনের ব্যবধানে দুটি শাবক মারা যায়। বনমন্ত্রী জানান, জন্মের পর একটি শাবকের ওপর পড়ে যায় কিকা। তাতেই শাবকটি মারা যায়। অন্য শাবকটি ফুসফুসে সংক্রমণের জন্য মারা যায়। সেই কারণে এখন রিকার সন্তানদের ওপর বাড়তি নজর রেখেছে বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ।
বেঙ্গল সাফারি পার্ক আগের থেকে আরও সাজানো হয়েছে। উত্তরবঙ্গে ঘুরতে যাওয়া পর্যটকদের সিংহভাগ এখন বেঙ্গল সাফারি পার্কে আসেন। পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে গড়ে তুলতে নতুন অতিথি নিয়ে আসার সিদ্ধান নেয় রাজ্যের বনদফতর। সেই পরিকল্পনার অঙ্গ হিসেবে এবার বেঙ্গল সাফারি পার্কে আসতে চলেছে সিংহ, জেব্রা, জিরাফ ও ব্ল্যাক প্যান্থার। আগামী ডিসেম্বর থেকে আরও গুরুত্ব বাড়বে বেঙ্গল সাফারি পার্কের।






