রাজ্যের খবর

Neighbourhood Solutions: পাড়ায় সমাধান ক্যাম্পে বিধায়ক সুজয় হাজরা

Neighbourhood Solutions programme allocates ₹10 lakh per booth across West Bengal to resolve local issues through direct citizen engagement and camps at the grassroots level.

Truth Of Bengal: শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- দুয়ারে সরকার প্রকল্পর অভূতপূর্ব সাফল্যের পর রাজ্য সরকারের পক্ষ থেকে নতুন প্রকল্প শুরু হয়েছে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান(Neighbourhood Solutions)।’ এই প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন ভাবে প্রত্যেকটি বুথের জন্য দশ লক্ষ টাকা করে বরাদ্দ করেছেন। যে যার গ্রামে কোন কাজ আশু প্রয়োজন, সেই ভিত্তিতে এলাকার মানুষের দাবি নিয়ে প্রত্যেকটি বুথে বুথে এই প্রকল্প ইতিমধ্যেই তার কার্যক্রম শুরু করে দিয়েছে প্রশাসনের আধিকারিকরা। বিভিন্ন সময় দেখা গিয়েছে রাজ্যের নেতা থেকে মন্ত্রী ও বিধায়ক এবং সাংসদরা ক্যাম্পে গিয়ে মানুষের কথা শুনছেন।

[আরও পড়ুনঃ Pixel Fold: ভারতের বাজারে আসল Google Pixel 10 Pro Fold স্মার্টফোন]

শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের অন্তর্গত কর্নগড় গ্রাম পঞ্চায়েতে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে উপস্থিত ছিলেন মেদিনীপুর বিধানসভার বিধায়ক সুজয় হাজরা(Neighbourhood Solutions)। সাধারণ মানুষের সাথে তিনি আলোচনা করলেন তাদের এলাকার মূলত কি কি সমস্যা রয়েছে।

FB POST: https://www.facebook.com/truthofbengal

সেইগুলি ইতিমধ্যে এই লিপিবদ্ধ করে আবেদন আকারে জমা দিতে আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে উক্ত বিষয় গুলি দ্রুত সমাধান হবে বলে জানিয়েছেন(Neighbourhood Solutions)। পাশাপাশি সুজয় হাজরা আরো জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেইভাবে উন্নয়ন করেছেন তাতে করে প্রায় ৯০ শতাংশ বেশি কাজ প্রত্যেকটি বুথে হয়ে গিয়েছে।