রাজ্যের খবর

Local Development: ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের প্রশংসা বিজেপির কিষাণ মোর্চার নেতার

Local Development gets a boost as BJP leader Bharath Dhali praises Trinamool’s ‘Our Neighborhood, Our Solution’ program, highlighting faster rural progress and effective problem-solving.

Truth Of Bengal: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের প্রশংসা চারিদিক থেকেই আসছিল। এবার এই প্রকল্পের প্রশংসা করলেন এক বিজেপি নেতা(Local Development)। তিনি গেরুয়া শিবিরের কিষাণ মোর্চার কেন্দ্রীয় কমিটির সদস্য ভরত ঢালি। তাঁর বক্তব্য, এই প্রকল্পের জেরে গ্রামীন এলাকার উন্নয়নের গতি পরিস্কার হয়েছে। এখানেই শেষ নয়, তিনি আরো জানান যে তিনি আশাবাদী যে যেই সমস্যাগুলির কথা জানানো হয়েছে, তার দ্রুত সমাধান হবে।

[আরও পড়ুনঃ বিএলএ-দের তথ্য চাওয়ায় চ্যালেঞ্জ, কমিশনের বিরুদ্ধে হাইকোর্টে মামলা তৃণমূলের]

সোমবার ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবির ছিল রামনগর পঞ্চায়েতের কুড়ুল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। কাজ কেমন চলছে, তা খতিয়ে দেখতে যান পঞ্চায়েত প্রধান বন্দনা ঘোষ, উপপ্রধান জিয়াউল হক ও স্থানীয় সমাজসেবী তথা জননেতা আব্দুল লালন(Local Development)। তবে এদিন কয়েকজনকে সঙ্গে নিয়ে শিবিরে আসেন বিজেপি কিষাণ মোর্চার কেন্দ্রীয় কমিটির সদস্য ভরত ঢালি এবং প্রস্তাব দেন কয়েকটি প্রকল্পের রামনগর কলোনি এলাকার জন্য।

FB POST: https://www.facebook.com/truthofbengal

শিবিরের প্রশংসা করে ভরত ঢালি বলেন, “প্রত্যন্ত গ্রামীণ এলাকার উন্নয়নের গতি অনেকটা পরিষ্কার হয়ে যাবে এর ফলে”। পাশাপাশি, তিনি জানান যে তিনি কয়েকটি সমস্যার কথা তুলে ধরেছেন এবং তিনি আশাবাদী তার দ্রুত সমাধান হবে(Local Development)। অন্যদিকে, এই প্রসঙ্গে আউশগ্রাম ব্লক তৃণমূল সভাপতি আব্দুল লালনের বক্তব্য, “আমরা সকলেই মিলেমিশে থাকি। যে যা খুশি দল করুক না কেন, সৌজন্যতার ক্ষেত্রে কোন বিভেদ নেই। বিজেপির যারা উচ্চস্তরের নেতা আছেন, তাঁরা যতই চেষ্টা করুক না কেন বিভেদ তৈরি করার, তাঁদের এটা বোঝা উচিত যে উন্নয়নের ক্ষেত্রে কোন বিভেদ করেন না মুখ্যমন্ত্রী। সেভাবে আমরাও চলি।”

Related Articles