রাজ্যের খবর

CM para camp: মেদিনীপুরে পাড়ায় সমাধান ক্যাম্পে হঠাৎ হাজির মুখ্যমন্ত্রী

Chief Minister visits Medinipur Ward 9 ‘Amader Para’ outreach but does not enter camp due to crowd, meets local leaders and urges continued service.

Truth Of Bengal: শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- মুখ্যমন্ত্রী যাত্রা পথে মেদিনীপুর শহরের ৯ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হচ্ছিল আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। মুখ্যমন্ত্রী আসতে পারেন ক্যাম্প পরিদর্শনে, এই কথা মাথায় রেখে সকাল থেকেই জোর কদমে চলছিল প্রস্তুতি(CM para camp)। সকাল থেকেই দাঁড়িয়ে পৌর প্রধান সহ মেদিনীপুর পৌরসভার একাধিক কাউন্সিলর। কনভয় নিয়ে যাওয়ার পথে মুখ্যমন্ত্রী মিনিট কয়েকের জন্য গাড়ি থেকে নামলেনও। পৌর প্রধানের কাছ থেকে খবর নিয়েই গাড়িতে উঠে তিনি সোজা রওনা দিলেন ঝাড়গ্রামের উদ্দেশ্যে।

[আরও পড়ুনঃ Ration Inspection: রামেশ্বরপুরে রেশন দোকান পরিদর্শন করলেন মন্ত্রী স্বপন দেবনাথ]

\বেরোনোর সময় মুখ্যমন্ত্রী বললেন, প্রচুর মানুষের ভিড় তাই তিনি ঢুকলেন না(CM para camp)। মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পর পৌর প্রধান সৌমেন খান জানালেন, আমার পাড়া আমার সমাধান কর্মসূচি ভালো করে করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে খড়গপুরের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দেবাশীষ চৌধুরীর সাথে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

FB POST: https://www.facebook.com/truthofbengal

দেবাশীষ চৌধুরীকে খড়গপুরের সকল নেতৃত্বকে একসাথে নিয়ে কাজ করার বার্তা দেন দলনেত্রী। অন্যদিকে মুখ্যমন্ত্রী কে খড়গপুরে আসার জন্য আহ্বান জানান দেবাশীষ চৌধুরী।

Related Articles