Truth Of Bengal: আন্তর্জাতিক রাজনীতিতে এবার নতুন টুইস্ট? দেখা মিলতে চলেছে নতুন অধ্যায়ের? ২০২৪ সালে প্রধানমন্ত্রীর সিংহাসনে বসার পর প্রথম ভারত সফর ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের (Keir Starmer)। দুদিনের সফরে তিনি এলেন দেশে। বুধবার ভোরে তিনি নামেন মুম্বাই বিমানবন্দরে। তাঁকে স্বাগত জানানো হয় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং অজিত পাওয়ারের তরফ থেকে।
আরও পড়ুনঃ দেশে বিনিয়োগকারীর সবচেয়ে বড় সঙ্কট আর্থিক অশিক্ষা
ব্রিটেন প্রধানমন্ত্রী এই ভারত সফর নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে কি বিষয়ে আলোচনা হতে পারে। বিদেশমন্ত্রকের তরফ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে এবং জানানো হয়েছে যে বৈঠক হবে স্টার্মার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে। দু’পক্ষের মধ্যে আলোচনা হবে প্রযুক্তি, প্রতিরক্ষা, জলবায়ু, জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ নিয়ে। এখানেই শেষ নয়, আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ও ফ্রি ট্রেড এগ্রিমেন্টের বিভিন্ন ইস্যু নিয়েও। এছাড়া ব্রিটেনের প্রধানমন্ত্রী আলাপ ও আলোচনা করতে পারেন শিল্পপতি এবং উদ্যোক্তাদের সঙ্গেও। (Keir Starmer)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
প্রসঙ্গত, এই বছরের জুলাই মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গিয়েছিলেন ব্রিটেনে এবং বৈঠক করেছিলেন সেই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে। তখনই মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয় দুই দেশের মধ্যে। জানা যায়, পরের বছর থেকেই তা কার্যকর হবে। (Keir Starmer)






